ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২২ ইসলামী আইন ও বিচার €২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। (৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্যস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না। (8) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্গতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এ অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। ধারা-২৯ (১) প্রজাতন্ত্রের কর্ষে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। (২) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্স্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। বাংলাদেশের নারী সমাজ বাংলাদেশের ৬৩% মানুষ দারিদ্যসীমার নীচে বাস করে। দরিদ্র পরিবারে উপার্জনক্ষম পুরুষ সদস্যের মর্যাদা নারীর তুলনায় বেশী। এ ক্ষেত্রে ভবিষ্যৎ উপার্জনক্ষম পুত্র সন্তান, তারপর মা, দাদী এবং তারপরে কন্যা সন্তানের স্থান। সুতরাং নারী সদস্য পরিবারে অনেক ক্ষেত্রে দরিদ্র থেকে যায়। ইসলামী শরীয়ত মতে পিতার সম্পদের অংশ ও স্বামীর নিকট থেকে প্রাপ্ত দেনমোহর যদিও নারীর পাবার কথা, কিন্তু বাংলাদেশের বাস্তব অবস্থা অনেক ক্ষেত্রে তদনুরূপ নয়। আমাদের সমাজব্যবস্থায় হিন্দু মেয়েরা যেহেতু পিতার সম্পত্তির অংশ পায় না, তাই তাদের বিবাহের সময় যথাসম্ভব যৌতুক প্রদান করা হয়। এই নিয়ম ধীরে ধীরে মুসলিম সমাজে ঢুকে পড়ে ক্রমশ সংক্রমিত হচ্ছে। ফলে যৌতুক দিতে না পারায় দরিদ্র পরিবারের মেয়েদের যথাসময়ে বিবাহ হচ্ছে না। কখনো বিবাহ হলেও যৌতুক দিতে হচ্ছে। এই অমানবিক অবস্থা উত্তরণের লক্ষ্যে ১৯৮০ সালে যৌতুক বিরোধী আইন পাশ করা হয়। কিন্ত আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সমস্যা দিন দিন ঘনীভূত হচ্ছে। ১৯৮৩ সালে 01091 (0 ড/0]]761) 010191)06 পাশ করা হয়, যা ১৯৮৫ সালে আইনে পরিণত হয়। এতেও অবস্থার খুব একটা উন্নতি ঘটেছে এমনটি বলা যায় না। আমরা পত্র-পত্রিকায় নারী নির্যাতনের যে চিত্র লক্ষ্য করি তন্ধ্যে যৌতুকের দাবি সংক্রান্ত বিষয় অন্যতম। ব্যভিচারের ক্ষেত্রে নারীকে নিষ্ঠুর ও অমানবিক শাস্তির সম্মুখীন হতে হয়, অথচ পুরুষ অনেক ক্ষেত্রে ধরা-ছোঁয়ার বাইরে ///.10907079091.001)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।