ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ-৮ সংখ্যা-৩২ অক্টোবর-ডিসেম্বর : ২০১২ সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে একটি পর্যালোচনা 'ড. মুহাম্মদ ছাইদুল হক* [সারসংক্ষেপ : বর্তমান বিশ্বে যে সকল বিষয় নিয়ে অত্যন্ত চটকদার শ্রোগান উচ্চারিত হচ্ছে, সেমিনার-সিম্পোজিয়াম হচ্ছে এবং ব্যয় করা হচ্ছে লক্ষ-কোটি বিলিয়ন ডলার তনাধ্যে সম্পদে 'নারী অধিকার' ইস্যুটি অন্যতম । ইসলাম বিদ্বেষী দেশী ও বিদেশী বিভিন্ন ব্যক্তি ও সংস্থা একযোগে তাদের ধিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে উক্ত ইস্যুটিকে ইসলামের বিরদ্দ্ধে বিষোদগারের মোক্ষম হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে । মানব ইতিহাসের প্রতি লক্ষ্য করলে দেখা যায়, সম্পদে নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীতে বিভিন্ন সময় সমাজ, সভ্যতা, সংস্থা ও ধর্মে জোরালো দাবি উঠে কিন্ত তা কার্ধ্ত অমীমাংসিতই থেকে যায়। অন্য দিকে তদানীত্তন আরব সমাজে নিগৃহীত ও উপেক্ষিত নারীদের সম্পদে অধিকার সম্পর্কে ইসলাম সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেছে। দীর্ঘকাল থেকে পৃথিবীতে পুর্ণার্গ ইসলামী বিধান রাষ্ট্রীয় পর্যায়ে এরতিষ্ঠিত না থাকায় ইসলামের অন্যান্য বিষয়ের ন্যায় “সম্পদে নারীর অধিকার" বিষয়টিও মানুষ যেন ভুলতে শুরু করেছে । এর ফলে একদল মুসলিমও এরতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে.এবং ইসলামকে বতর্মান বিশ্বব্যবস্থার জন্য সেকেলে ও পরিত্যক্ত মনে করছে। তাই বিষয়টি বর্তমান প্রেক্ষিতে আলোচনার দাবি রাখে । কাজেই অন্র প্রবন্ধে বাংলাদেশের সংবিধানে সম্পদে নারীর অধিকার, বাংলাদেশের নারী সমাজ, সম্পদ-এর পরিচয়, কন্যা সম্ভানের গুরুত্ু, বিভিন্ন ধর্ম ও সভ্যতায় সম্পদে নারীর অধিকার, জাহিলী যুগে সম্পদে সম্পর্কে বিভ্রান্তির অপনোদন সম্পকে আলোচনা করা হয়েছে ।] বাংলাদেশের সংবিধানে সম্পদে নারীর অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সম্পদে নারীর অধিকার বিষয়টি স্বীকৃত। নিম্নে বর্ণিত ধারাসমূহ পাঠান্তে তা সহজে বুঝা যাবে- ধারা - ১০ জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করিবার ব্যবস্থা গ্রহণ করা হইবে- ধারা _২৭ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী । ধারা- ২৮ (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জনুস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। * সহযোগী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উনুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ///.1090709091.001)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।