ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২০ ইসলামী আইন ও বিচার দ্রুত সেবা লাভ কার্যক্রম, চিকিৎসা, জেলা ও রান্ত্রীয় পর্যায়ের তথ্যভি্তিক আইনের উদ্দেশ্য সফল হবে। ৭. তথ্য প্রযুক্তির ব্যবহার প্রচলন তথ্য সংরক্ষণ ও সহজে চিহিতকরণের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার প্রয়োজন । দ্রুত তথ্য প্রদানের প্রয়োজনে ডিজিটাল মাধ্যমে তথ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে । বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ক্যাডার সার্ভিসের সিলেবাসে তথ্য অধিকার আইন অন্তর্ভুক্ত করা দরকার। এছাড়া তথ্য প্রদান ও গ্রহণে আগ্রহ সৃষ্টির জন্য প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উপসংহার ৃ ংলাদেশের তথ্য অধিকার আইন সংবিধানের প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ। কিন্তু তথ্য অধিকার চচার-ক্ষেত্রে আমাদের দেশ বেশি দূর অগ্রসর হতে পারেনি । তথ্য অধিকার আইন ব্যবহার করে ব্যক্তিগত, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক পরিমণ্ডলে কিভাবে সুফল পাওয়া যায় সে বিষয়ে জনসাধারণ সুস্পষ্ট ধারণা ও কার্যকর কৌশল এখনো রপ্ত করতে পারেনি । সেজন্য তথ্য আইনটি বাস্তবায়নের জন্য তথ্য জানতে আগ্রহী পক্ষ, তথ্য. প্রদানকারী কর্তৃপক্ষ এবং যে পক্ষ তথ্য সংরক্ষণ করবে তাদের সমানভাবে তথ্য আইন ও বিধির ব্যবহার সম্পর্কে দক্ষতা ও পরিস্কার ধারণা থাকতে হবে৷ আর তা যদি নিশ্চিত করা যায় তাহলে সমাজের অবহেলিত ও ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। প্রতিষ্ঠার তিন বছর অতিক্রান্ত হলেও তথ্য কমিশন এখনো শাসন ব্যবস্থার মূল ধারার একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি। জনসাধারণের বড় অংশের অসচেতনতা, আইনটি প্রচারে অপর্যাপ্ত গৃহীত ব্যবস্থাপনা, আইন বিষয়ে কর্মকতাঁদের প্রশিক্ষণের অসম্পূর্ণতা, আইন ব্যবহারে পরামর্শমূলক ও উৎসাহমূলক কর্মকাণ্ডের অনুপস্থিতি এবং তথ্য কমিশনের অপর্যাপ্ত জনবল এবং কর্মকাণ্ডের সীমাবদ্ধতা তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এসকল সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে তথ্য অধিকার বাস্তবায়নের জন্য তথ্য কমিশনের পাশাপাশি বেসরকারি সংস্থা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, দেশ প্রেমিক সচেতন জনগোষ্ঠী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে । আশা করা যায়, উপরে বর্ণিত পরামর্শের আলোকে নিয়মতান্ত্রিকভাবে তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের চাহিদা পূরণ হবে, সকল পর্যায়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সুশীসন প্রতিষ্ঠা হবে। ///.1090709091.00)

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।