বাংলাদেশের তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের ভূমিকা ১৯ ৩. তথ্য প্রকাশের ব্যবস্থা করা তথ্য অধিকার আইন এবং তথ্য অধিকার তেথ্য প্রকাশ ও প্রচার) প্রবিধানমালা অনুসারে সকল দপ্তর কর্তৃক স্বপ্রণোদিত তথ্য প্রকাশের কার্যক্রম নিশ্চত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সকল মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মন্ত্রণালয় ও স্ব-স্ব সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মবৃত্তে তথ্য অধিকার ব্যবস্থাকে সক্রিয়ভাবে উদ্যোগ নিলে এটি আরো শক্তিশালী হবে। স্ব-স্ব সংস্থা/প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের আন্তরিকতা, সদিচ্ছা ও কমিটমেন্ট তথ্য অধিকার নিশ্চিতকরণে নিয় ভূমিকা পালন করতে পারে। ৪. তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক আইন সংস্কার তথ্য অধিকার আইনের সাথে যে সকল আইন (বিশেষত অফিসিয়াল গোপনীয় আইন ১৯২৩, বিভিন্ন বিজনেস রুলস) সাংঘর্ষিক সেগুলো আইন সংস্কারের মাধ্যমে তথ্য অধিকার আইনের ব্যবহার সহজ করা প্রয়োজন । অফিসিয়াল গোপনীয় আইন, ১৯২৩ বলবৎ থাকায় তথ্য প্রদানের সীমাবদ্ধতা ও সুযোগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। ৫. তথ্য অধিকার আইনের সীমাবদ্ধতা দূর করা তথ্য অধিকার আইন সংশোধন করে এর দুর্বলতা ও সীমাবদ্ধতাসমূহ দূর করা প্রয়োজন। তথ্য প্রাপ্তির সময়সীমা কমিয়ে আনা, আপিল কর্তৃপক্ষ নিয়োগ সম্পর্কে অস্পষ্টতা দূরীকরণ, তথ্য না প্রদান সংক্রান্ত তালিকা-হ্াস করা, সরকারি অনুদান ও ভর্তুকি গ্রহণকারী কর্তৃপক্ষকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, আইনের ক্ষেত্র সম্প্রসারণ করা, তথ্য কমিশনের জরিমানা আরোপ করার ক্ষমতা বৃদ্ধি করা প্রভৃতি ক্ষেত্রে আইনটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এছাড়া আপিলেট অথরিটি অর্থাৎ প্রশাসনিক প্রধানের বিষয়টি সুস্পষ্ট হওয়া দরকার । আপিলেট অথরিটি ডেলিগেট করার বিষয়টি বিবেচনা করা যায়। তথ্য সরবরাহের ব্যাপারে প্রাসঙ্গিকতার বিষয়টি বিবেচনার অবকাশ আছে বলে মনে হয়। সব তথ্য সবার জন্য প্রাসঙ্গিক নয়। সেহেতু আবেদনের ফরমে তথ্য নেয়ার উদ্দেশ্য” উল্লেখ থাকা বাঞ্ছনীয় । আপিল নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব প্রয়োজনবোধে বিশেষ ক্ষেত্রে ডেলিগেট করার সুযোগ থাকা প্রয়োজন । ত্রুটিপূর্ণ আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে পুনরায় তথ্যের জন্য আবেদন করার বিধান রাখা প্রয়োজন। এছাড়া দায়িতৃপ্রান্ত কর্মকর্তা কর্তৃক প্রদেয় তথ্য বিকৃত করে যে কোনো মাধ্যমে বা সরাসরি প্রকাশ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ তথ্য অধিকার আইনটিতে রাখা যেতে পারে । ৬. তথ্য কমিশনের বিপুল সংখ্যক কার্যালয় স্থাপন তথ্য পাওয়ার দীর্ঘ প্রক্রিয়া দূর করতে প্রত্যেক বিভাগ ও জেলা পর্যায়ে তথ্য কমিশনের কার্যালয় স্থাপন করা যেতে পারে। কারণ তথ্য সেবাকে জনগণের কাছে সহজলভ্য করা ///.1090709091.001)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।