ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৮ ইসলামী আইন ও বিচার অনেক সময় সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে সমস্যায়, পড়তে হয়। এছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত, সরকারি লাইসেন্স ও ভর্তৃকী গ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তথ্য অধিকার আইনের আওতাতুক্ত হওয়া নিয়েও অস্পষ্টতা রয়েছে যা তথ্য অধিকার বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। ৯. অপর্যাপ্ত জরিমানা তথ্য আইন অনুযায়ী তথ্য প্রদান না করলে দায়িতৃত্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে জরিমানার বিধান থাকলেও জরিমানার পরিমাণ অনেক কম (৫০০০/- টাকা) । ইচ্ছা করে দেরি করলে প্রতিদিন ৫০/-টাকা জরিমানা । আমাদের দেশে যেখানে দুনীতি অনেক বেশি, তাই এ জরিমানা অনেক কম। এছাড়া এ পরিমাণ জরিমানা অনেকেই দিতে পারবে। জরিমানার পরিমাণ বাড়ানো যেতে পারে। কতিপয় সুপারিশ ১. তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি তথ্য অধিকার আইন পরিপূর্ণ বাস্তাবায়ন না হওয়ার অন্যতম প্রধান কারণ আইনটি সম্পর্কে কর্মকতাঁ ও জনসাধারণের মাঝে সঠিক ধারণা না থাকা । সেকারণে তথ্য অধিকার আইন ও নাগরিকের তথ্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জানানো ও সচেতন করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন । সর্ব শ্রেণির মানুষ বিশেষ করে গ্রামীণ প্রান্তিক ও আদিবাসী জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। আইনটির উপযোগিতা, সুফল ও তথ্যগত সেবা পাওয়া সংক্রান্ত তথ্যাদি তৃণমূল পূরণে এগিয়ে যাবে। পাশাপাশি প্রতি জেলায় একজন করে তথ্য অধিকার আইন বিষয়ক পরামর্শক নিয়োগ দেয়া যেতে পারে। ২. দায়িতৃপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা আইনের বিধান অনুসারে প্রতিটি সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসের দৃশ্যমান স্থানে 'তথ্য প্রদান শাখা' স্থাপন করাসহ সেখানে প্রয়োজনীয় লোকবল নিয়োজিত করতে হবে। প্রত্যেক ইউনিটে তথ্য প্রদানে দায়িতৃত্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি একজন করে বিকল্প কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন যাতে একজনের অনুপস্থিতি বা অসুস্থতার সময়কালে তথ্য আবেদনকারী ক্ষতিথস্ত না হয়। জনগণের সুবিধার্থে নিয়োগকৃত দায়িতৃপ্রাপ্ত কর্মকর্তার নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদি তথ্যসহ প্রচারপত্র প্রকাশ করা প্রয়োজন। এক্ষেত্রে প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দায়িতৃপ্রাণ্ড কর্মকর্তা, আপিল কর্তৃপক্ষ এবং অভিযোগ কর্তৃপক্ষের ঠিকানাসহ বোর্ড টাঙ্গানো জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়েও পর্যাপ্ত প্রশিক্ষণ প্রয়োজন । ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।