ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশের তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের ভূমিকা ১৭ ই-মেইল ঠিকানা ইত্যাদি তথ্য অবহিতকরণের ব্যবস্থা নেয়া হয়নি। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের ব্যাপক আগ্রহ থাকলেও এ সকল প্রতিষ্ঠানে দায়িত্প্রাপ্ত কর্মকর্তা নিয়োগ প্রদান করা হচ্ছে না। এছাড়া বিপুল সংখ্যক বেসরকারী সংস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের বিষয়ে আগ্রহ প্রদর্শন করছে না। দায়িতৃপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় তথ্য প্রত্যাশী জনসাধারণ তথ্যের জন্য আবেদন করতে প্রতিনিয়ত সমস্যার সম্মথীন হচ্ছেন। এ বিষয়ে ইসলামে তথ্য সরবরাহে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ বলেছেন- ১১: 3 1: ০] 5 041903 “তোমরা যদি না জান তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো” ।” মহানবী স. বলেছেন, “তোমাদের যা মনে চায় আমার কাছে জিজ্ঞেস করো” ।৯ ৬. প্রশাসনিক অভ্যন্ততার কুফল তথ্য অধিকার আইন অনুসারে তথ্য সরবরাহের জন্য দায়িতৃপ্রাপ্ত কর্মকতরি কর্তৃপক্ষের কোনো অনুমতি গ্রহণের প্রয়োজন হয় না। কিন্তু প্রশাসনিক অভ্যস্ততার কারণে অধিকাংশ ক্ষেত্রে কর্মকতগিণ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তথ্য প্রদান করতে চান না। এতে তথ্য প্রদানে বিলম্ব ঘটে এবং তথ্য প্রদান প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় । ফলে সাধারণ জনগণ সময় মত তথ্য সংগ্রহ করতে পারে না। | ৭. পর্যাপ্ত প্রযুক্তি ব্যবস্থার অভাব তথ্য গ্রহণকারী এবং প্রদানকারী উভয়ের মধ্যে তথ্য প্রযুক্তি সংযোগের অপর্যাপ্ততা রয়েছে। বর্তমানে সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে তথ্য সংরক্ষণের ডিজিটাল পদ্ধতি কার্যকর নেই৷ এছাড়া অধিকাংশ দপ্তরে ফটোকপি মেশিন না থাকায় তথ্য সরবরাহ করার জন্য ফটোকপি করার প্রয়োজন হলে দাপ্তরিক নথিপত্র দোকান থেকে ফটোকপি করতে হয়। এর ফলে নথির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। অনেক দপ্তরে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং ইন্টারনেট সুবিধা না থাকায় তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও সংগ্রহের ক্ষেত্রে সমস্যা হয় যা তথ্য প্রদান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ৮. তথ্য অধিকার আইনের অস্পষ্ট বিধান তথ্য অধিকার আইনের কতিপয় ধারা ও উপ-ধারা সম্পর্কে অস্পষ্টতা ও বিভ্রান্তি রয়েছে । বিশেষ করে আপিল কর্তৃপক্ষ নির্ধারণ এবং তথ্য প্রদান স্থগিত রাখার ক্ষেত্রে তথ্য কমিশনের পূর্বানুমতি গ্রহণের বিষয়টি সুস্পষ্ট না থাকায় তথ্য কমিশনকেও ৮, আল-কুরআন, ২১: ৭ ৯. ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আল-ইলম, অনুচ্ছেদ : আল-গাদাব ফিল মাওইযাহ ওয়াত তালীম ইযা রাআ মা-ইয়াকরাহু, আল-কুতুবুস সিত্াহ, রিয়াদ : দারুস সালাম, ১৪২১/২০০০, পৃ. ১৯ ///.1090709091.001)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।