বাংলাদেশের তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের ভূমিকা ১৫ ওয়েরসাইটও চালু করেছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও কপ্পোরেট সংস্থাও তথ্য কমিশনের সাথে যৌথভাবে তথ্য অধিকার আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে তথ্য প্রাপ্তির জন্য আগ্রহী জনগণ সংশ্লিষ্ট দায়িতুপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য চেয়ে না পেয়ে দাখিলকৃত আবেদনের কপি তথ্য কমিশনে আসছে। এসব তথ্যকে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করার জন্যও প্রয়োজন হবে দক্ষতা এবং জনবল। যতক্ষণ পর্যস্ত তথ্য প্রদানে দক্ষ জনবল নিয়োগ করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তথ্য আইনের বাস্তব প্রয়োগ হবে না। কমিশন প্রতিষ্ঠার পর হতে তথ্য কমিশনে সর্বমোট ১০৪ টি অভিযোগ দাখিল করা হলে কমিশনের বিভিন্ন তারিখে অনুষ্ঠিত সভায় 8৪ টি অভিযোগ আমলে আনা হয়। ৬০ টি অভিযোগ ক্রটিপূর্ণ বিবেচনায় কমিশনের সভায় আমলে গ্রহণ করা হয়নি। এরূপ ক্ষেত্রে অভিযোগকারীকে তার অভিযোগ গ্রহণ না করার কারণ পত্র মারফত অবহিত করা হয়েছে এবং পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দাখিলের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে । তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতা তথ্য অধিকার আইন পাশ হওয়ার পর আইনটি বাস্তবায়নের পথে যে সকল প্রতিবন্ধকতা দেখা যায় তা নিম্নরূপ: ১. শহরকেন্দ্রিক জনসচেতনতা তথ্য অধিকারের বিষয়টি মূলত রাজধানীর মধ্যে সীমাবদ্ধ । শহরের সুশীল সমাজ তথ্য অধিকার সম্পর্কে যতটা সচেতন তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ ততটা সচেতন ও আগ্রহী কোনটাই নয়।১ তথ্য অধিকার আইন ও এর ব্যবহার সম্পর্কে জনগোষ্ঠীর এক বিশাল অংশ অবহিত নয়। শিক্ষিত জনগোষ্ঠীর বিশাল অংশের মাঝেও তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারণা নেই। কমিশনে দায়েরকৃত অর্ধেকের বেশি অভিযোগ ক্রটিপূর্ণ বিবেচিত হওয়ার পেছনেও আইনটি সম্পর্কে সঠিক ধারণা না থাকাই প্রধান কারণ । ২. তথ্য সংরক্ষণ ও চিহ্চিতকরণের অপর্যাপ্ত ব্যবস্থা আমাদের দেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা পর্যাপ্ত নয়। সংরক্ষণের অভাবে অনেক তথ্য নষ্ট হয়ে যায়। তথ্য শ্রেণিবদ্ধ করা বা সাজিয়ে রাখার ব্যবস্থাও আমাদের দেশে দুর্বল। এর ফলে কখনো কখনো প্রার্থিত তথ্য খুঁজে পাওয়া সময়সাধ্য হয়ে পড়ে আবার কখনো খুঁজে পাওয়াই ৫. তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০১১, তথ্য কমিশন, প্রকাশকাল : ১৫ মার্চ, ২০১২, পৃ. ৮৯ ৯. এম আজিজুর রহমান, “তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতার অভাব রয়েছে, দৈনিক প্রথম আলো, ২৭ ডিসেম্বর- ২০০৯, পৃ. ১২ ///.1090709091.00)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।