ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ ইসলামী আইন ও বিচার মুসলিম বিশ্বে তাদের জনপ্রিয়তা ছড়িয়ে যাবে। ইসলামপন্থীরা এটা করতে সক্ষম প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হচ্ছে তার উপর। এটি ইসলামী আইনসভা হোক বা পার্লামেন্ট হোক তা গণতান্ত্রিক পদ্ধতির অথবা জুডিশিয়াল রিভিউর ব্যবস্থাসহ একটি সাংবিধানিক ব্যবস্থার উপর তাদের সাফল্যে নির্ভর করবে । আসলে যে কোন দেশেই নিবাহী বিভাগের হাতে যখন প্রচুর ক্ষমতা থাকে তখন তাকে আইনের শাসনের আওতায় নিয়ে আসা সারা বিশ্বেই সাংবিধানিক ব্যবস্থায় রহস্যজনক এটি বিষয়। এজন্য কোন কোন জায়গায় পূর্ণাঙ্গ বিপ্লব দরকার । কোন দেশের দুর্বল শাসকরা হয়তো তাদের বৈধতার জন্য আইনের শাসনের আওতায় আসতে সম্মত হবে। কিন্তু অধিকাংশ মুসলিম দেশেই বিপ্লবের অভিজ্ঞতা সুখকর নয়। ইরানের ইসলামী বিপ্লব পরবর্তী সাংবিধানিক ব্যবস্থায় ভারসাম্য বিধান করা হয়নি। ইরাকে চালাবী ও পল উলফউইটজ-এর সংস্কার সাংবিধানিক ব্যবস্থার পরিবর্তে নৈরাজ্য ও বিশৃংখলার জন্ম দিয়েছে। এর বিপরীতে ক্রমান্বয়ে সংস্কারের কাজটি ইসলামপন্থীদের জন্য অধিকতর উপযুক্ত বলে মনে হয়। এর মাধ্যমে তারা ক্রমান্বয়ে ইসলামকে আইনগত কাঠামোর মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে । এর সাথে জুডিশিয়াল রিভিউর ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সম্প্রতি পাকিস্তানে বিচারকরা শক্ত ভূমিকা নিয়েছেন যেখানে তারা শুধু চাকরি না করে ভারসাম্য বিধানকারী ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। তারা রাষ্ট্রীয় শাসন দ্বারা প্রভাবিত না হয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সচেষ্ট হচ্ছেন। যে কোন সমাজে শৃণ্যস্থানে আইন কার্যকর করা যায় না; এজন্য প্রয়োজন হয় মানবীয় প্রতিষ্ঠান এবং আইনের প্রতি মানুষের আস্থা ও অনুশীলন। ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রে এরূপ পরিবেশ ছিল। হয়তো এটা পুরোপুরি ফিরিয়ে আনা যাবে না, তবে মুসলিম রষ্ট্রগতুলোতে বিচারকদের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে ও প্রশিক্ষণ দিতে হবে।, ///.10907079091.00)

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।