ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ম্যান রচিত : [176 [811 81 [২156 0101০ [51210 5186 ১৫৭ দেখা যাচ্ছে যে, বিভিন্ন মুসলিম দেশে সরকার বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে এবং এতে ইসলামী দলগুলো বেশ সক্রিয় থেকে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং এটা পরিষ্কার যে, তারা সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্রায়নে ইসলামী আদর্শকে সামনে নিয়ে আসতে চাইবে । তারা ক্রমবর্ধমান হারে সরকারে অংশগ্রহণ করবে এবং নানাবিধ সীমাবদ্ধতা সত্বেও ইসলামী আইনকে কার্যকর করতে প্রয়াসী হবে। আফগানিস্তান, প্যালেস্টাইন ও ইরাকের মত দেশগুলোতে সাংবিধানিক পরিবর্তন সন্বেও হিংসাত্মক কার্যকলাপ ও বিশৃংখলা চলতে থাকবে যাতে সরকার ঠিকমত ইসলামী নীতি অনুযায়ী কাজ করতে না পারে। বলার অপেক্ষা রাখে না যে, চরমপন্থা চলতে থাকলে ইসলামী আইন বাস্তবায়নের জন্য যে সকল প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার তা ব্যাহত হবে। যেমন ইরাক একদিকে মার্কিন সৈন্যদের উপস্থিতি, অপরদিকে হিংসাত্মক কার্যকলাপ ও বিশৃংখলার কারণে প্রতিষ্ঠান গড়ার কাজে মনোযোগ দিতে পারছে না। যে সকল মুসলিম দেশে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ রয়েছে সেখানে ইসলামী আইন চালু হয়ে যাবার ব্যাপারে মার্কিনীদের ভয় রয়েছে। এজন্য তারা এসব দেশে বহি:হস্তক্ষেপের মাধ্যমে ইসলামী শক্তিকে কাবু করতে চায়। এরপ প্রথম ঘটেছে আলজেরিয়ায় যেখানে ইসলামী দলগুলো নিবচিনে জয়লাভ করলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সামরিক বাহিনীকে উস্কে দিয়ে তাদের ক্ষমতায় যাবার পথ রুদ্ধ করে দেয়। এরপরে একই ধরনের ঘটনা ঘটলো প্যালেস্টাইনে যেখানে হামাস জয়লাভ করলে যুক্তরাষ্ট্র আলফাতাহকে উস্কে দেয়, যাতে হামাসকে ক্ষমতার অংশীদার করা না হয়। কিন্তু জনগণ ম্যান্ডেট দিয়েছিল হামাসকে । ফলে গাজা দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। এখন পর্যন্ত কোথাও ইসলামপন্থীদের শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা গ্রহণ করতে দেয়া দেখানোর সুযোগ পায়নি। এজন্য জনগণ যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এমনটিও নয়; কারণ জনগণ দেখছে যে, তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না। বস্তত: তারা যদি আইনের শাসন প্রতিষ্ঠার সুযোগ পায় তাহলে জনগণ হয়তো তাদেরকেই বার বার ভোট দেবে। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন এসে যায় যে, ইসলামপন্থীদের ক্ষমতায় বসানো হলে তারা প্রকৃতপক্ষে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা? ইরানের ক্ষেত্রে দেখা যায় যে, একটি সরকার ইসলামের নামে প্রতিষ্ঠিত হলেও তারা সেক্যুলার স্বৈরশাসকদের মতই সাংবিধানিকভাবে দুর্নীতিগ্রস্ত (00001) এবং সে কারণে তারা জনপ্রিয় নয়। তারা যদি রাজনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করতে না পারে তাহলে তাদের অবস্থাও শ্বৈরশাসকদের মতই হবে । আর যদি তারা রাজনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারে এবং তার সমূহ সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আরব ও ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।