১৫৬ ইসলামী আইন ও বিচার ইসলামী দলগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা বেশ লক্ষ্যণীয়। ১৯৯০ সালে আলজিরিয়ার নিবচিনে ইসলামী দলগুলোর বিজয় দিয়ে যাত্রা শুরু হয়েছে এবং আজো তা অব্যাহত রয়েছে। আরব দেশগুলোতে নিবঁচিন সহজসাধ্য ছিল না, তা সত্বেও যেখানেই নিবচিন হয়েছে জনগণ ইসলামী দলকে বেছে নিয়েছে । ইরাকের নিবাঁচনে শিয়া ইসলামপন্থীরা নিবচিনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে এবং অপরদিকে সুন্নী এলাকাতেও ইসলামী দল বিজয়ী হয়েছে। লেবাননে হিজবুল্লাহ একের পর এক জয়লাভ করে চলেছে। ২০০৬ সালে প্যালেস্টাইনে অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নিবচিনে আল-ফাতাহ-কে হারিয়ে জয়লাভ করে হামাস এবং সরকার গঠন করে। মিসর, কুয়েত, মরক্কো, জডনি, বাহরাইন, ও সৌদি আরবে সীমিত আকারে যে নিবচিন অনুষ্ঠিত হয়েছে তাতে ইসলামী দলগুলো ভালো করেছে । কারো কারো মতে সেক্যুলার সরকারগুলোর স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড এবং সেবা প্রদানের ব্যর্থতার জন্য জনগণ প্রতিক্রিয়া হিসেবে ইসলামী দলগুলোকে ভোট দিচ্ছে। তবে এটাও লক্ষ্যণীয় যে, ইসলামী দলগুলো দরিদ্র মানুষের জন্য প্রচুর সমাজকল্যাণমূলক কাজ করে থাকে । এমনকি জনগণের মধ্যে এরূপ ধারণাও রয়েছে যে, ইসলামী দলগুলো ক্ষমতায় থাকুক বা না থাকুক তারা দরিদ্র মানুষের জন্য কাজ করে। কোন কোন দল ইসলামের নামাবলি ব্যবহার করে জঙ্গী পন্থা অরলম্বন করছে। তবে মূলধারার ইসলামী দলগুলো নিবচিনকেই তাদের নীতি হিসেবে অনুসরণ করছে । আরব দেশগুলোতে কোন নিবচিনই ইসলামী দলগুলো ছাড়া কল্পনা করা যায় না। এমনকি নিবাঁচনের পরিবেশ না থাকলেও তারা একই নীতি অনুসরণ করবে । জডাঁনে মুসলিম ব্রাদারহডের রাজনৈতিক শাখা ইসলামিক এ্যাকসন ফ্রন্টকে বাদ দিয়ে সেদেশের রাজনীতির আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। মরক্কোতে সরকার অনুমোদিত জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টিকে বাদ দিয়ে সে দেশের রাজনীতি বুঝা যাবে না। আরব বিশ্বের বাইরেও প্রকই অবস্থা । তুরক্ষের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েপ এরদোগানের এ 'কে পার্টি উদার ইসলামী দল বার বার নির্বাচনে জয়লাভ করছে। সেদেশের সেক্যুলার সামরিক বাহিনী ইসলামীকরণ প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছে। তবে একে পার্টি শরীয়া আইন চালুর ব্যাপারটিকে প্রাধান্য দিচ্ছে না। পাকিস্তান সাংবিধানিকভাবেই একটি “ইসলামী প্রজাতন্ত্র এবং সেখানে ইসলামী আইনের বিশেষ মর্যাদা রয়েছে। মুসলিম দেশগুলোর রাজনৈতিক প্রবণতা আমরা কি বুঝতে পারছি? ইসলামী আন্দোলনের গতি কোন দিকে যাচ্ছে? ইসলামী দলগুলোর সফলতা কি বেশি সংখ্যক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংকেত দিচ্ছে? এর মাধ্যমে কী গণতান্ত্রিক বা সাংবিধানিক শরীয়া ভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? একটা সম্ভাবনা হচ্ছে শ্বৈরতান্ত্িক সরকারগুলো সীমিত আকারে হলেও ইসলামী নীতিকে গ্রহণ করে নেবে এবং যুক্তরাষ্ট্র উদার ইসলামী দলের ক্ষমতায় আরোহণের চেয়ে হয়তো এটাকেই পছন্দ করবে। ///.1090709091.00)
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।