ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ডম্যান রচিত : 1176 ঢ8]] 80 [156 011119 19181010 90806 ১৫৫ মুফতীরা রাজতন্ত্রের বৈধতা দিয়ে সহায়তা করছেন। তাই সাধারণভাবে প্রতীয়মান হয় যে, রাজতন্ত্রের প্রতি জনগণের ক্ষোভ সৃষ্টির কোন উপাদান তেমন একটা নেই। উপরের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে, ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রে মুফতীদের চাইতে সৌদি আরবের মুফতীরা একটু দুর্বল অবস্থানে রয়েছেন। তবে মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় তারা অনেক ভালো অবস্থানে রয়েছেন। তারা মোটামুটি স্বাধীনতা ভোগ করলেও রাষ্ট্র তাদেরকে অনেক সম্মান ও মযাদা দিয়ে থাকে। মূলত: এঁতিহাসিকভাবে রাষ্ট্র ও শাসকদের বৈধতাদানের ক্ষেত্রে তাদের অপরিহার্য ভূমিকা রয়েছে। আর এ জন্যই তাদেরকে রাষ্ট্র-কাঠামো থেকে দূরে সরানো সহজ নয়। শেষ ভরসা ইসলামী শরীয়া ইরান ও আফগানিস্তানে আলিমগণের সরকারে নানাবিধ সীমাবদ্ধতা থাকলেও একটি করা । যেখানে থমাস হবসের কল্পিত “আধা-নৈরাজ্যকর' অবস্থা বিরাজমান বা যেখানে আইনের শীসন প্রতিষ্ঠার জন্য কোন কার্যকর প্রতিষ্ঠান নেই সেখানে স্থানীয় জনগণ নিজেরাই বিরোধ নিষ্পত্তির জন্য শরীয়া আদালতকে মেনে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সোমালিয়ায় গৃহযুদ্ধের সময় এরূপ পরিস্থিতিতে শরীয়া আদালত আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রেখেছে। বিভিন্ন উপজাতির মধ্যে এরূপ শরীয়া আদালত প্রতিষ্ঠিত হলে তার সফলতা দেখে ক্রমাস্বয়ে তা অন্যত্র ছড়িয়ে পড়ে এবং তারা একটা নেটওয়ার্ক গড়ে তোলে। শরীয়া আদালত প্রতিষ্ঠার আন্দোলন জোরদার হতে থাকলে যুক্তরাষ্ট্র তার মধ্যে “ইসলামী সন্ত্রাসবাদ'-এর আশংকা করে ইথিওপিয়ার সহায়তায় সামরিক অভিযান চালায় এবং প্রবাসে থাকা নেতাকে সোমালিয়ায় ফিরিয়ে এনে সরকার প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। কিন্তু সে সরকারও আইন-শৃংখলা ফিরিয়ে আনতে পারেনি; উপজাতি গোষ্ঠিগুলো শরীয়া আদালতের কাজ অব্যাহত রাখে । কারণ সোমালীয় সমাজে শরীয়া আইন ব্যতীত অন্য কোন আইন দ্বারা সমাজে শৃংখলা ফিরিয়ে আনা সহজ ছিল না। সোমালিয়ায় শরীয়া আদালতের সফলতার পেছনে তিনটি কারণ ছিল- প্রথমত: দেশটির জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ মুসলমান। দ্বিতীয়ত: দেশটির আলিমগণ সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে বিবেচিত এবং তাদেরকে লোকেরা মান্য করে। তৃতীয়ত: ইসলামের বিশ্বজনীন আবেদন সবাইকে এক্যবদ্ধ হতে উৎসাহিত করে; এর ফলে সোমালিয়ার বিভিন্ন উপজাতি এঁক্যের একটি সূত্রকে প্রাধান্য দেয়। ইসলামী রাষ্ট্রের ভবিষ্যত আলিমগণের শাসিত ইসলামী রাক্ত্রের নানাবিধ ক্রুটি-বিচ্যুতি সত্তেও জনগণ ইসলামী রাষ্ট্রের ব্যাপারে নিরুৎসাহিত হয়নি। একবিংশ শতকের শুরুতে বিভিন্ন মুসলিম দেশে ///.1090709091.001)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।