ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ ইসলামী আইন ও বিচার অর্থনৈতক প্রবৃদ্ধি ঘটে । জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। উল্লেখ্য যে, আমেরিকায় তেল আবিস্কৃত হলে তার মালিকানা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে ছিল না; সেটি ছিল রকফেলার কোম্পানীর মালিকানায় । কিন্তু সৌদি আরবে শুরু থেকেই তেল সম্পদের মালিকানা রাষ্ট্রের, কোন ব্যক্তি বা কোম্পানীর নয়। যদিও রাজপরিবারের সদস্যরা মুক্ত হস্তে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন; তবে তার বড় অংশ ব্যয় হয় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণ ও সংহতকরণের কাজে। তারা একদিকে বিশাল অবকাঠামো গড়ে তুলেছেন এবং অপরদিকে বহুবিধ প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। সরকারের বাইরে রাজপরিবারের সদস্যরাও অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যখন বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি পায় সৌদি নাগরিকরা তখন তার সুবিধা ভোগ করে। আবার তেলের দাম পড়ে গেলে দেশটির অর্থনীততে তার নেতিবাচক প্রভাব পড়ে। মন্দা দেখা দিলে সরকার নাগরিকদের অতিরিক্ত সুবিধা প্রদান করে যা বিশ্বের অন্য কোন দেশে দেখা যায় না। মুফতী ও আলিমগণের মধ্যে যারা সরকারী কোন পদে রয়েছেন তারা সরকারী বেতন-ভাতা পান। অপরদিকে যারা বিশ্ববিদ্যালয় বা অনুরূপ কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা সেখানে সরকারী অনুদান থেকে বেতন-ভাতা পান। নোয়াহ ফেন্ডম্যানের মতে, যারা সরকারী অভিপ্রায়ের বাইরে বড় ধরনের কোন ব্যত্যয় ঘটান তাদেরকে পদ থেকে সরিয়ে দেয়া হয় এবং এমনকি অন্তরীণও করা হয়। কোন কোন স্বাধীনভাবে মতামত দিতে পারেন না। আবার কেউ কেউ মনে করেন, মুফতীদের স্বাধীনতা ও কর্তৃত্ব খর্ব করা সরকারের পক্ষে চাইলেও সম্ভব নয়। কারণ সৌদি রাষ্ট্রীয় কাঠামোতে মুফতীদের অবস্থান এতটাই সুসংহত যে, তাদের স্বাধীনতা সহজে খর্ব করা সম্ভব নয়। এছাড়া রাজশক্তির ক্ষমতার বৈধতার জন্য মুফতীদের মতামত এঁতিহাসিকভাবে এতটাই অপরিহার্য যে, তাকে বিচ্ছিন্ন করা সহজ নয়। ক্লাসিক্যাল ইসলামী: রাষ্ট্রে মুফতী ও শাসক শ্রেণীর দ্বিবিধ সম্পর্কের বিষয় ছিল। নাগরিকদের উপর কর আরোপের ক্ষমতা ও নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য শাসক শ্রেণীর বৈধতার প্রয়োজন হতো । আর মুফতীরা সে বৈধতা দিতেন। কিন্তু সৌদি রাজতন্ত্রে মুফতী, শাসক ও নাগরিকদের ব্রিপক্ষীয় সম্পর্কে বিশেষ কোন জটিলতা নেই। তেলসমৃদ্ধ দেশটির নাগরিকদের উপর কর আরোপের বিষয়টি সরকারের জন্য অত্যন্ত গৌণ । কারণ সরকার জনগণের কাছ থেকে কর আদায় করে না, বরং রাজস্ব আদায়ের প্রধান উৎস হচ্ছে রাষ্থ্রীয় তেলসম্পদ। ফলে জনগণের পকেটের প্রতি সরকারকে তাকাতে হয় না। জনগণও সরকারে কে থাকলো আর কে থাকলো না এনিয়ে খুব একটা মাথা ঘামায় না। বর্তমান বাস্তবতা হচ্ছে, তেল রাজস্ব থেকে সাধারণ নাগরিকরা উপকৃত হচ্ছে এবং তাদেরকে কোন কর দিতে হচ্ছে না। ///.1090709091.00)

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।