গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ডম্যান রচিত : [116 72]] 870 [156 01016 15127005085 ১৫৩ লাভ করেন। জ্যেষ্ঠ আলিমগণ “শাইখ' বা “মুফতী” হিসেবে পরিচিতি লাভ করেন। সিনিয়র মুফতীরা যোগ্যতা বিবেচনা করে জুনিয়র মুফতীদের ফাতওয়া প্রদানের কর্তৃত্ব অথরিটি) প্রদান করেন। সৌদি আরবে গ্রান্ড মুফতীর পদটি সরকারীভাবে স্বীকৃত; তবে এপদে নিয়োগ দেয়ার সময় সরকারকে অবশ্যই প্রার্থীর যোগ্যতা তথা শরীয়া ও অন্যান্য ইসলামী জ্ঞানের গভীরতা ও প্রজ্ঞার বিষয়কে বিবেচনায় রাখতে হয়। গ্রান্ড মুফতী ছাড়াও রয়েছে অন্যান্য মুফতী; তবে তারা কোন বিষয়ে ফাতওয়া বা মতামত দেবার ব্যাপারে গ্রান্ড মুফতীর অধীন থাকেন না। তারা স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করে থাকেন। দেশটিতে মুফতীদের মধ্য থেকেই বিচারক নিয়োগ করা হয়। সাংবিধানিক বিবেচনায় সৌদি আলিম সমাজ হচ্ছেন শরীয়া ও আইনের রক্ষক এবং শাসকদের বৈধতা প্রদানের কর্তৃত্বের অধিকারী (অথরিটি)। রাষ্ট্র বা সরকার কোন নীতিগত বিষয়ে মুফতীদের ফাতওয়া বা মতামত গ্রহণ না করে কোন সিদ্ধান্ত গ্রহণ করে না। উদাহরণ স্বরূপ বলা যায়, ১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময়ে বায-এর ফাতওয়া গ্রহণ করেই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বস্তরত: রাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত সকল বিষয়েই মুফতীদের মতামত নিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত বিষয়েও সরকার মুফতীদের মতামত গ্রহণ করে থাকে। বাদশাহ আবদুল আজিজ ইবনে সউদ তাঁর আমলে দেশে ওয়ারলেস চালু. উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও আলিমদের ফাতওয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। এব্যাপারে সৌদি সরকার বহির্বিশ্বে কিছুটা বিব্রতও হয়েছে। নোয়াহ ফেন্ডম্যানের মতে, সৌদি মুফতীদের অবস্থান ও মর্যাদা ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রের মুফতীদের চেয়ে কিছুটা দুর্বল। তিনি মনে করেন, সৌদি আলিম সমাজ ও রাজপরিবার সম্মিলিতভাবে এ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বাস্তবে রাজপরিবারের ৬০০- ৭০০ প্রিন্স ও প্রিন্সেস কোন না কোন পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী । তাদেরকে যদি একটি রাজনৈতিক দলের সদস্য মনে করা হয় তাহলে মুফতীরা হচ্ছেন সে দলের বুদ্ধিজীবি শ্রেণী। | মুহাম্মদ ইবনে সউদ বা তাঁর পুত্র আবদুল আজিজ ইবনে সউদ যখন আরব ভূখণ্ডে তাদের কর্তৃতু ও রাজত্ব প্রতিষ্ঠার প্রয়াস চালান তখন কিন্তু তেল সম্পদ আবিস্কৃত হয়নি। সুতরাং এটা বলার সুযোগ নেই যে, তেল রাজন্বের স্থার্থে তারা রাজত্ব. প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়েছিলেন। ঘটনাচক্রে বিংশ শতকে দেশটিতে তেলের বিশাল ভাণ্ডার আবিস্কৃত হলে তা সৌদি রাজতন্ত্রের জন্য আশীবাদি বয়ে আনে । তাদের দ্রুত ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।