১৫২ ইসলামী আইন ও বিচার সিরিয়া ও হেজাজে রাজতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ করে 'দেয়। ১৯২৪ সালে তুকাঁ খিলাফতের পতন ঘটিয়ে মোস্তফা কামাল পাশা তুরস্কে একট সেক্যুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং অপরদিকে শরীফ হোসেন নিজেকে আরব ও মুসলিম বিশ্বের বাদশাহ হিসেবে ঘোষণা করেন। কিন্ত এক বছরের কম সময়ের ব্যবধানে ১৯২৫ সালে আবদুল আজিজ ইবনে সউদ মক্কা ও মদীনা দখল করতে সক্ষম হন। এর মধ্য দিয়ে “মক্কার শরীফ' এর পতন ঘটে । লক্ষ্যণীয় যে, সৌদি আরবের রাজনৈতিক ভূখণ্ড কখনোই কোন বিদেশী শক্তির উপনিবেশ ছিল না। ফলে অন্যান্য মুসলিম দেশগুলোতে উপনিবেশিক আমলের যে সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব পড়েছিল সৌদি আরব সব সময়ই তা থেকে মুক্ত ছিল। ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রের পতনের পরেও সৌদি আরবে আলিমদের সাথে ক্ষমতাসীনদের একটি সুন্দর সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছিল যা অন্যান্য আরব দেশ থেকে তাদেরকে স্বতন্ত্র মযাদা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত কোন লিখিত সংবিধান নেই। আলিমগণ শরীয়ার বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন এবং তার ভিত্তিতে নিবহী সিদ্ধান্ত, আইন ও বিচার কার্যকর হয়। এই ব্যবস্থা ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ । সৌদি আলিমগণ মনে করেন, লিখিত সংবিধান প্রণীত হলে আল্লাহর আইনের প্রীধান্য কমে যাবে এবং আলিমদের গুরুত্ও হাস পাবে। এজন্য তারা লিখিত সংবিধানের বিরোধিতা করেন। সৌদি আরবের এই ব্যবস্থা ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও" বাদশাহ কখনো নিজেকে মুসলিম বিশ্বের “খলীফা' হিসেবে ঘোষণা করেননি । বরং সাম্প্রতিককালে বাদশাহ নিজেকে “পবিভ্র মক্কা ও মদীনার খাদেম" (খাদেমুল হারামাইন আশ-শরীফাইন) বলে ঘোষণা দিয়েছেন। সৌদি নাগরিকদের এটাই ধারণা যে, বাদশাহ শরীয়ার আলোকে ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ" করেন। তিনি নিজে কোন আইন রচনা করতে পারেন না এবং আইন প্রণয়নের জন্য কোন বিশেষ সংস্থাও নেই। আলিমগণ আইনের ব্যাখ্যা করেন এবং বাদশাহ প্রশাসনিক আদেশ জারী করেন, তবে তা শরীয়া আইনের সাথে সাংঘর্ষিক হয় না। বাদশাহর জারীকৃত ফরমানগুলো সংবিধিবদ্ধ €কডিফাই) করা আছে। তবে শরীয়া আইনের কোন সংবিধিবদ্ধ কোন কাঠামো (কডিফিকেশন) নেই। সৌদি আরবের আলিমগণ তাদের কার্যক্রমের ব্যাপারে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা বজায় রাখেন। তেলসমৃদ্ধ দেশটির রাজস্ব তহবিল থেকে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও তারা সরকারের বেতনভুক্ত কর্মচারী নন এবং সরকার তাদের নিয়ন্ত্রণও করেন না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ইসলামী শিক্ষা নিয়ে আলিমগণ তাদের জ্ঞানের গভীরতা ও উন্নত চারিত্রিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে সামাজিক মর্যাদা ///.1090709091.00)
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।