ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ডম্যান রচিত : 1176 [৪]] 810 [156 06 01615181010 50815 ১৫১ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তাদেরকে প্রতিরোধ করার জন্য তুরস্কের উসমানীয় শাসকরা সেনাবাহিনী প্রেরণ করলে ১৮১৮ সালে সৌদিরা পরাজিত হয় এবং ফলশ্রুতিতে সৌদি নেতাদের নিবসিনে পাঠনো হয় এবং একজন রাজপুত্রকে ইস্তাম্থলে শিরোচ্ছেদ করা হয়। কয়েক যুগের ব্যবধানে সৌদি রাজবংশ পুনরায় নজদের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। দুই দফায় নজদ এলাকায় সৌদি রাজবংশ তাদের শাসন প্রতিষ্ঠা করে; যদিও আধুনিক অর্থে তাকে রাষ্ট্র বলা যায় না। সৌদি রাজবংশের উ্থান সম্পর্কে ধারণা পেতে হলে ইতিহাসের আরেকটি বিষয়ের দিকে তাকাতে হবে। ১৭৪৪ খৃষ্টাব্দে সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে সউদ এবং প্রখ্যাত আলিম ও সংস্কারক মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের মধ্যে এক সমঝোতা প্রতিষ্ঠিত হয়। এই দুই এঁতিহাসিক ব্যক্তিত্বের মধ্যে সমঝোতার মধ্য দিয়ে সৌদি আরবের পরবর্তী ইতিহাস আবর্তিত হয়েছে । ইবনে সউদ ছিলেন একজন উপজাতীয় সামরিক নেতা । তিনি এলাকার পর এলাকা জয় করতে ভালোবাসতেন। মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের সাথে সম্পর্ক স্থাপিত হওয়ার পর তিনি তাঁর চিন্তা ও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হন। তিনি রাজনৈতিক ও ধর্মীয় চেতনার সমন্বয় ঘটিয়ে প্রতিপত্তি অর্জনের পথে দ্রুত এগিয়ে যান। মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব আরবের জনগণকে ইসলামের মৌলিক শিক্ষা তথা শিরক, কুসংস্কার ও বিদআত পরিহার করার এবং মহানবী স.-এর সুন্নাহ অনুসরণের আহ্বান জানান । আবদুল ওয়াহাবের বিরোধিতাও ছিল। শিয়া, সুফীবাদী ও মাযারপন্থীরা তাঁর মতবাদকে পছন্দ করেনি । ধ্বংস এবং বিদআতী অনুষ্ঠান বন্ধ করে দেন। আবদুল ওয়াহাবের সংস্কার কর্মসূচি সৌদি শাসকদের সমর্থন লাভ করায় তারা তাদের শীসন কার্ষে এক ধরনের বৈধতা পেয়ে যান। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে তারা একটি রাষ্ট্রীয় কাঠামো সৃষ্টি করতে না পারলেও অবশেষে উভয়ের সম্মিলিত প্রয়াসে সাংবিধানিক অবকাঠামোর আওতায় একটি আধুনিক রাষ্ট্রের পত্তন ঘটাতে সক্ষম হন। এই দুই নেতার তিরোধানের পরে তাদের উত্তরাধিকারীরা তাদের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হয়। ১৯০২ সালে আবদুল আজিজ ইবনে সউদ রিয়াদ পুন:দখল করে আরব উপদ্বীপের মধ্য ও পূর্বাঞ্চলে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালে তিনি মক্কা ও মদীনার শীসক' হোসেন ইবনে আলীকে উত্থাত করে হিজাজ দখল করেন এবং সৌদি আরব নামে একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। হোসেন ইবনে আলী “মক্কার শরীফ' হিসেবে আন্তজাতিক পরিচিতি লাভ করেছিলেন এবং তিনি ছিলেন বৃটেনের ঘনিষ্ঠ মিত্র। 'বৃটিশ মেজর লরেন্সের প্ররোচনা ও সহযোগিতায় তিনি তুকাঁ খিলাফতের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদকে উস্কে দিয়ে বিদ্রোহ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তুকীঁ খিলাফতের পতন ঘটলে ///.1090709091.00)

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।