১৫০ ইসলামী আইন ও বিচার রাষ্ট্র পরিচালনায় তাদের কর্তৃতু প্রতিষ্ঠা করেন। লক্ষ্যণীয় যে, ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রে আলিম ছিল নির্বহী বিভাগের সাথে ভারসাম্য বিধানকারী প্রতিষ্ঠান। কিন্তু ইরানে ১৯৭৯ সালের পর আলিমগণ নিবহী ক্ষমতার অধিকারী হন। এর ফলে নিবহী বিভাগের উপর ভারসাম্য বিধানকারী আর কোন প্রতিষ্ঠান রইলো না। ইরানের ইসলামী সরকারের আওতায় মৌলিক স্বাধীনতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। মূলকথা হচ্ছে, সাংবিধানিক সরকারের অধীনে আইনের শীসন প্রতিষ্ঠায় আলিমদের উপস্থিতি আছে কি নেই সেটি মৃখ্য বিষয় নয়; বরং আলিমগণ ভারসাম্যবিধানকারী বিকল্প প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছেন কিনা সেটিই আসল বিষয়। বস্তুত: ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় শরীয়া একটি কার্যকর ব্যবস্থা (টুল) হিসেবে কাজ করতে পারে; কিন্তু অন্যান্য ব্যবস্থার মতই সেটিকে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা জরুরী। আফগানিস্তানে তালেবানরা অর্থাৎ আলিমগণ কোন প্রকার ভারসাম্যবিধানকারী বিকল্প প্রতিষ্ঠান ছাড়াই ক্ষমতায় এসেছিল। তবে তাদের মধ্যে উচু দরের আলিম তেমন ছিল বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররাই আলিম বলে পরিচিতি লাভ করেছিল। সৌদি আরব: একটি ব্যতিক্রম মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব হচ্ছে একমাত্র দেশ যেখানে ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রের সাংবিধানিক ধারা অব্যাহত রয়েছে। দেশটির আলিম সমাজ শাসন বিভাগের সাথে একটা ভারসাম্য বজায় রেখে চলেছেন। একথা দ্বারা এটা বুঝানো হচ্ছে না যে, অন্যান্য সুনী দেশগুলো যদি সৌদি আরবের মত একই ধারা অব্যাহত রাখতো তা হলে তারাও ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রের স্বরূপ ও এঁতিহ্য বজায় রাখতো । সৌদি রাজনৈতিক ব্যবস্থা পাশ্চাত্যের গণতান্ত্রিক ব্যবস্থা থেকে বিরাট দূরতে অবস্থান করছে। এমনকি সাংবিধানিক রাজতন্ত্র থেকেও তারা ভিন্নতর । সৌদি রাজনৈতিক ব্যবস্থা বুঝতে হলে দু'টো বিষয়কে বিবেচনায় রাখতে হবে। প্রথমত: তেল সম্পদের প্রাচুর্য এবং দ্বিতীয়ত: সৌদি আলিমদের উচ্চতর মূল্যবোধ সুনী বিশ্বের আলিমদের থেকে কোন কোন ক্ষেত্রে ভিন্নতর ৷ সৌদি শাসকরা অন্যান্য আরব দেশগুলোকে দেখিয়ে দিয়েছে যে, রাষ্ট্রে আলিমদের ভারসাম্যবিধানকারী ভূমিকা বহাল রেখে এতিহ্যবাহী ইসলামী বাষ্ট্রব্যবস্থা অব্যাহত রাখা যায়। হবে । তুরস্কের উসমানীয় শাসকরা আরব উপকূলের পশ্চিমের হিজাজ এলাকার মক্কা ও মদীনার উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতি বিশেষ মনোযোগী ছিল। তারা দূরবর্তী পূর্ব উপকূলের নজদের প্রতি গুরুত্ব দেয়নি। প্রকৃতপক্ষে উনবিংশ ও বিংশ শতকে নজদ এলাকায় সউদ বংশের প্রাধান্য প্রতিষ্ঠিত ছিল। উসমানীয় শাসকরা এই এলাকার ব্যবসা-বাণিজ্যের উপরও কোন হস্তক্ষেপ করতো না। তবে ১৮০২ সালে ইবনে সউদের নেতৃত্বে এক বাহিনী মক্কা, মদীনা ও পশ্চিম উপকূলের উপর তাদের ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।