ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ডম্যান রচিত : 110 চ৪1] 870 17156 01076 [91010 506 ১৪৯ অনুসরণ অথবা আলিমদের ভূমিকাকে লিখিত সংবিধানের আওতায় আনুষ্ঠানিক রূপ দেয়া। অপরদিকে একে পাশ্চাত্যের স্টাইলে জুডিশিয়াল রিভিউ ব্যবস্থার অনুসরণ বলা যাবে না; কারণ সে সময়ে একমাত্র বেলজিয়াম ছাড়া পাশ্চাত্যের অন্য কোন দেশের সংবিধানে জুডিশিয়াল রিভিউ ব্যবস্থা ছিল না। বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের সংবিধানে জুডিশিয়াল রিভিউ ব্যবস্থা সংযোজনের পর এর গুরুত্ব বৃদ্ধি পেলেও তা এখনো ব্যাপকতা লাভ করেনি। সুতরাং এটা নিশ্চিত যে, ইরানের অভিভাবক পরিষদ বা জুডিশিয়াল রিভিউ ব্যবস্থা কোন দেশ থেকে ধার করা নয়; বরং তাদের নিজস্ব উত্তাবন। ইরানের আলিমগণ তাদের ভূমিকাকে সংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে এসেছিল মাত্র। যাই হোক, রাজনৈতিক বিবেচনায় ১৯০৫-১১ সালে ইরানের সার্থবধানিক বিপ্লব ছিল ব্যর্থ, কারণ কাযার রাজবংশ ১৯২৫ সাল পর্যস্ত এ সংবিধানকে অবজ্ঞা করেছে। এরপর পাহলভী রাজবংশ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পূর্ব পর্যন্ত একইভাবে সংবিধান বিশেষ করে জুডিশিয়াল রিভিউ ব্যবস্থাকে গুরুত্ব দেয়নি। আলিমগণের শাসন ইরানের সাংবিধানিক ইতিহাস থেকে প্রতীয়মান হয় যে, সেখানকার শিয়া আলিম সমাজ সুন্রী বিশ্বের আলিমদের চাইতে অনেক বেশী মর্যাদাবান ছিলেন, যদিও এধারা সব সময় এক রকম ছিল না। শাহের শাসনামলে আলিমদেরকে অনেকটা হেয় করে রাখা হয়েছিল। সফল হয়েছিলো, ইরানের শাহ ততটা পারেননি । কারণ তুরস্কের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়া হয়েছিল। কিন্তু ইরানের আলিমগণ তা মেনে নেয়নি । সেখানে প্রতিবাদ উত্থিত হয়েছিল। আলিমগণ শাহের পতন চেয়েছিলেন। এমনকি শীর্ষ আলিমগণ নিবসিনে চলে গিয়েছিলেন। ইমাম খোমেনী গ্রেফতার হন এবং ১৯৬৩ সালে ইরাকে চলে যান। সেখানেও তাকে থাকতে দেয়া হয়নি; তিনি ফ্রান্সে চলে যান এবং ১৯৭৯ সালে বিপ্লব সফল হওয়া পর্যস্ত সেদেশে ছিলেন। ইরানে শাহের সেক্যুলার প্রচেষ্টা শুধু শহুরে লোকদের প্রভাবিত করেছিল। আলিমদের সক্রিয় ভূমিকার কারণে শহরের বাইরে তা সম্প্রসারণ করা সম্ভব হয়নি। কিন্তু তুরস্কের আলিমদের ভূমিকা ছিল নিস্ত্িয়। ইরানে শাহের দুর্বলতা উন্মোচিত হয়ে গেলে সেক্যুলার বুদ্ধিজীবি ও কম্যুনিস্টরাও আলিমদের সাথে আন্দোলনে যোগ দেয়। আলিমদের সাথে দরিদ্ব মানুষের সম্পর্ক ছিল নিবিড় । আয়াতুল্লাহ খোমেনী ছিলেন গরীবদের প্রতি অতিদরদী । বিপ্লবের পরে সেক্যুলারপন্থীরা ভেবেছিল যে, তারা আলিমদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে; কিন্তু ইমাম খোমেনীর ইমেজ ও জনসমর্থন কম্দুনিস্টদের বিতাড়নের কাজ সহজ করে দিয়েছিল। আবার সমাজতন্ত্রের পতনও তার জন্য অনুকূল ছিল। এরপর ইমাম খোমেনী “বেলায়েতে ফকীহ'-র দর্শনকে ইরানের সংবিধানের প্রধান উপজীব্য করেন। গুপ্ত ইমামের অনুপস্থিতি আলিমদের উপর দায়িত্ব বর্তিয়েছে-এ ///.1090709091.001)

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।