ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ ইসলামী আইন ও বিচার আলিমগণ সুনীদের মত আইনগত ব্যাখ্যার চাইতে দার্শনিক ও রাজনৈতিক ত্বকে সামনে রেখে মতামত দিয়ে থাকেন। যেমন ২০০৩ সালে ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলিম আয়াতুল্লাহ সিস্তানী সেদেশের সংবিধান রচনার সময় এই মর্মে বিবৃতি দেন যে, জনসংখ্যার ভিত্তিতে নিবাঁচিত প্রতিনিধিদের দ্বারা সংবিধান রচিত হতে হবে। তাঁর বিবৃতিটি ছিল এক পৃষ্ঠারও কম। তিনি তাঁর মতের পক্ষে কোন সুত্র উল্লেখ না করে বরং গণতান্ত্রিক রাজনৈতিক তন্্ুকে বিবেচনায় রেখে নিজন্ব যুক্তিবোধকে প্রয়োগ করেন। এই পটভূমিতে ১৯০৫-১১ সালে ইরানের সাংবিধানিক বিপ্রবের সময়কালের শিয়া আলিমগণের ভূমিকা আলোচনা করা যেতে পারে। এসময়ের রাজনৈতিক পরিস্থিতি এমন ছিল যে, উনবিংশ শতকে ইউরোপীয় শক্তিগুলোর চক্রান্তের ফলে মুসলিম বিশ্ব একে একে নানা বিড়ম্বনায় পতিত হচ্ছিল; ইরান বহু কষ্টে উপনিবেশ হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল । তবে রাজতন্ত্র পতনের দিকে এগিয়ে যাচ্ছিল। এসময়ে ইরান অর্থ সঙ্কটে পতিত হলে পাশ্চাত্যের দেশগুলো থেকে খণ গ্রহণ করতে বাধ্য হয়। যে কোন দেশে অভ্যন্তরীণ সঙ্কট দেখা দিলে সাংবিধানিক সংস্কারের বিষয়টি আরোপিত করের বোঝা বহন করতে বিরক্ত হয়ে উঠেছিল এবং মধ্যবিত্তরা হতাশ হয়ে পড়েছিল। এসময়ে জনরোষ প্রবল হচ্ছিল। গণআন্দোলন দানা বাধতে থাকলে আলিম সমাজও এগিয়ে আসেন। তারা সংস্কারের একগুচ্ছ দাবি তুলে ধরেন যাতে ইসলামী আইনের সংস্কার ছিল অন্যতম । এ আন্দোলনের ফলশ্রুতিতে ইরানে একটি লিখিত সংবিধান তৈরি হয়। ইরানের এই লিখিত সংবিধান ছিল আলিমদের জন্য একটি আত্মত্যাগী বিজয়। আত্মত্যাগ এজন্য যে, এর মাধ্যমে আইন ব্যাখ্যার ব্যাপারে আলিমদের যে ক্ষমতা ও কর্তৃত্ব ছিল তা খর্ব হয়; তবে শাসকদের ক্ষমতাকে আরো বেশি খর্ব করে। এসময় একটি গুরুত্বপূর্ণ বিতর্ক দেখা দেয়: এই লিখিত সংবিধান কী শরীয়াকে ভঙ্গ করলো? শরীয়া নীতির ভিত্তিতে এই দু'টো প্রতিষ্ঠানের মাধ্যমে কী সমন্বয় বিধান সম্ভব? অথবা এরূপ একটি প্রতিকূল পরিবেশে যেখানে গুপ্ত ইমামের অনুপস্থিতিতে শরীয়া আইন বাস্তবায়ন সম্ভব নয়, সেখানে একটি লিখিত সংবিধান মন্দের ভালো হিসেবে গ্রহণ করা যেতে পারে? সংবিধানের আওতায় আলিমদের নিয়ে একটি কর্তৃপক্ষ (/১0)010) গঠনের ব্যবস্থা রেখে এসব প্রশ্রের সমাধান দেয়া হয়। শীর্ষ আলিমদের নিয়ে গঠিত এই পরিষদ আইনসভার অনুমোদিত আইন রিভিউ করে দেখবে যে, তা শরীয়া আইনরে সাথে সঙ্গতিপূর্ণ কিনা । ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পর যে সংবিধান রচিত হয় তাতে শীর্ষ আলিমদের নিয়ে যে অভিভাবক পরিষদ গঠন করা হয় তা ১৯০৫ সালের সংবিধানের এই দৃষ্টান্ত থেকেই নেয়া হয়েছিল । ১৯০৫ সালের সংবিধানে অভিভাবক পরিষদ গঠনের ধারণাটি ছিল বেশ সুদূরপ্রসারী । হতে পারে এতে ছিল প্রেটোর রাজনৈতিক তন্বের (010199010172] 73175) ///.1090709091.001)

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।