ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ ইসলামী আইন ও বিচার দ্বিতীয়ত : এতে প্রচুর ধারণার সমাবেশ হলেও প্রয়োজনীয় নির্দেশনার অভাব রয়েছে: তৃতীয়ত : এতে আধা-বিচারিক (কোয়াসি-জুডিশিয়াল) ক্ষমতার উ্থান ঘটবে; চতুর্থত : এই নতুন ধরনের প্রতিষ্ঠানের সাথে নতুন প্রজন্মের পরিচিতির জন্য যুগের পর যুগের প্রয়োজন হবে: পঞ্চমত : প্রস্তাবিত নতুন ধরনের প্রতিষ্ঠানের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। যে কোন নতুন ব্যবস্থা প্রবর্তনে রাজনৈতিক সংস্কৃতি একটি গুরুতৃপূর্ণ বিষয়। নতুন ধরনের প্রতিষ্ঠানের প্রতি সমর্থনদানের জন্য সমর্থকের প্রয়োজন হবে। সমাজের সবচেয়ে আলোকিত লোকদেরকে নিয়োগ করতে হবে উপযুক্ত পদে। যাই হোক, আলিমদের অনুপস্থিতিতে শরীয়া আইন কোন ভারসাম্যপূর্ণ ব্যবস্থা ও কাঠামোর উপর দাঁড়াতে পারবে না। ইরানের ব্যতিক্রমী উদাহরণ ইরাক ও আফগানিস্তানের সংবিধানে ইসলামী আইনের বিচারিক রিভিউয়ের উদাহরণ পাকিস্তানের ১৯৫৬ সালের সর্থবধানে রাখা হয়েছিল। তবে এর আগে ১৯০৬-০৭ সালে ইরানের আলিমদের সক্রিয় অংশগ্রহণে যে সংবিধান প্রণীত হয়েছিল তাতেও অনুরূপ ব্যবস্থা রাখা হয়েছিল। এ সংবিধানের খসড়া প্রণয়নে পাশ্চাত্যের হস্তক্ষেপ বা প্রভাব ছিল না এবং এ সংবিধানের স্থায়িত্ব বেশি দিন ছিল না। তবে ইরানে ইসলামী সংবিধান প্রণয়নে আলিমদের ভূমিকা, ইসলামী আইনের বিচারিক রিভিউয়ের ব্যবস্থা, তাদের স্বল্প স্থায়িত্ব সংবিধান, পরবর্তীতে আয়াতুল্লাহ খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্রবের মাধ্যমে আলিমদের ক্ষমতায় আরোহণ সুন্নী দেশগুলোর উদাহরণ থেকে ভিন্নধর্মী । সুনী বিশ্বে আলিমদের অবস্থান যেভাবে নি:শেষিত হয়েছে শিয়া বিশ্বে সেরূপ ঘটেনি । ইরানের সার্ববিধানিক ইতিহাস বিশেষত: ১৯০৫-১১ এবং তৎপরবর্তী ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ইতিহাস পর্যালোচনার জন্য শিয়া মতবাদের রাজনৈতিক ও সাংবিধানিক তত্ব অনুধাবন করতে হবে । শিয়া ও সুন্নী মতবাদের মধ্যে মৌলিক কিছু বিষয়ে মিল থাকলেও কতিপয় ধর্মতাত্বিক প্রশ্ন ও এঁতিহাসিক ঘটনায় মতপার্থক্য পরিলক্ষিত হয়। শিয়া ও সুন্নী মতবাদের মধ্যে সাংবিধানিক প্রশ্রে প্রধান পার্থক্য হলো ইসলামের শেষ নবীর উত্তরাধিকার নিধরিণ। এ ব্যাপারে সুন্নীদের অবস্থান হলো, সমাজের সবচেয়ে যোগ্য ও উত্তম ব্যক্তিকে আলিমদের সম্মতি নিয়ে নেতা হিসেবে নিবচিন করা । আলিমদের মতামতকে সবাঁধিক গুরুত্ব দিয়ে তাদের মতামতের ভিত্তিতে নেতাকে বৈধতা দেয়া। পক্ষান্তরে শিয়াদের মতে মুহাম্মদ স.-এর রক্ত সম্পর্কের ধারাকে মেনে নিয়ে উত্তরাধিকার নিধরিণ করতে হবে। তাদের মতে মহানবী স.-এর চাচাতো ভাই ও জামাতা আলী রা., তারপরে তাঁর পুত্র হুসাইন রা. এবং তাঁর বংশধারা হচ্ছেন উত্তরাধিকার সূত্রে ইসলামী উম্মাহর নেতা । তারা মনে করেন, উত্তরাধিকার সুত্রে ইসলামী উম্মাহর এসকল নেতা হচ্ছেন আল্লাহর মনোনীত ইমাম এবং মূলধারার শিয়াদের মতে দ্বাদশ ইমাম হচ্ছেন শেষ ইমাম যিনি এখনো ///.1090709091.00])

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।