ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ডম্যান রচিত : [176 7811 270 [২156 01079 [51210 52815 ১৪৫ জন্য যেমন শ্রোগান দেয়, তেমনি অনেক সময় তারা নিজেদের মধ্যে গণতন্ত্রের অনুসরণও করে । এখন প্রশ্ন হচ্ছে: ইসলাম ও গণতন্ত্র কী একে অপরের পরিপূরক? আরো প্রশ্ন হলো- আল্লাহর সার্বভৌমত্ব ও জনগণের সার্বভৌমত্ব এর মধ্যেই বা সম্পর্ক কী? ইসলামী আন্দোলনের মুলধারাগুলো শরীয়া ও গণতন্ত্রের মধ্যে সমন্বয়শীলতা মেনে নিয়েছে । অবশ্য সমন্বয়ের পদ্ধতি নিয়ে মতপার্থক্য দেখা যায়। তবে প্রধান ধারার প্রস্তাবনা হচ্ছে, জনগণের সার্বভোমত্ব নয় বরং আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিয়ে ইসলামী রাষ্ট্রের সংবিধান ও আইন প্রণয়ন করা । এখানে ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্রের ধারণার সাথে এই মিল রয়েছে যে, উভয়ই মনে করে আল্লাহ যা নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে। সুন্নীরা মনে করেন, ইসলামী রাষ্ট্রের আইনসভা শরীয়ার সাথে সঙ্গতি রেখে বা শরীয়াকে আইনের উৎস মনে করে আইন পাস করবে। এর অর্থ দাড়াচ্ছে, জনগণ কর্তৃক নিবাঁচিত আইনসভা শরীয়াকে গণতান্ত্রিক নীতিমালায় বাস্তবায়ন করবে এবং তারাই আইনের (শরীয়ার) ব্যাখ্যা করবে। এরূপ পদ্ধতিতে আলিমদের ভূমিকা থাকবে না। এখন প্রশ্ন দেখা দেয়, গণতান্ত্রিক শরীয়ার কর্তৃত/করতৃপক্ষ কে হবে? যদি আলিমগণ আইনসভাকে মেনে নিতে রাজী না হন? যদি আইনসভা ভ্রান্তপথে চলে তা হলে কী হবে? শরীয়ার সাংবিধানিকীকরণ যদি আইনসভা সরল বিশ্বাসে এমন আইন পাস করে যা শরীয়া সম্মত নয় তাহলে কী হবে? ইসলামের শেষ নবী বলেছেন : “আমার উম্মত কোন ভুলের উপর একমত হবে না'। আরো বলা হয়েছে : “আলিমগণ কোন ভুলের উপর একমত হবে না'। সাম্প্রতিককালের কয়েকটি দেশের সংবিধানে যেমন, ইরাক (২০০৫) ও আফগানিস্তানে (২০০৭) এরূপক্ষেত্রে আইনসভার অনুমোদিত আইন বিচার বিভাগ কর্তৃক রিভিউ করার বিধান রাখা হয়েছে। এর মানে হলো বিচারকগণ আলিমদের মত ইসলামী আইনের ব্যাখ্যা করবেন যদিও বিচারকগণ আলিম নন। আরো লক্ষ্যণীয় যে, বিচারক নিয়োগে রাজনৈতিক কর্তৃপক্ষের প্রভাব থাকবে । ৫ ইসলামপন্থীদের সাংবিধানিক মডেল সম্ভাবনাময় নাকি অকার্যকর? নিম্নলিখিত কারণে ইসলামপন্থীদের সাংবিধানিক মডেল সম্ভাবনাময় বলে অনেকে মনে করেন: প্রথমত : আইন প্রণয়নের দায়িত্ব পূর্বেকার আলিমদের পরিবর্তে আইনসভার উপর ন্যস্ত হওয়ায় এটি ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে অনেকে মনে করেন। দ্বিতীয়ত : গণতান্ত্রিক শরীয়া চালু করার ফলে ইসলামী রাষ্ট্রের মূল ব্যবস্থায় ফিরে আসার সুযোগ পাওয়া গেলো। তৃতীয়ত : এপদ্ধতি গণতান্ত্রিক কাঠামোতে ইসলামী রাষ্ট্ব্যবস্থা পুনরুজ্জীবনের সুযোগ এনে দিয়েছে। আবার কারো কারো মতে, নিম্নলিখিত কারণে ইসলামপন্থীদের সাংবিধানিক মডেল নিয়ে হতাশা ব্যক্ত করে থাকেন : প্রথমত : এটি মূলত: রাজনৈতিক ও আইনগত সংস্কারের সরল-ফ্যান্টাসি; ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।