১৪৪ ইসলামী আইন ও বিচার আকর্ষণীয়ই হবে। বর্তমানকালে ইসলামপন্থীরা ন্যায়বিচার (জাস্টিস) কথাটিও বেশ জোরে শোরৈ বলে থাকেন। ন্যায়বিচার বলতে তারা বুঝাতে চান সামাজিক, রাজনৈতিক ও আইনগত ন্যায়বিচার । ইসলাম যথার্থ অর্থেই 'ন্যায়বিচার' নিশ্চিত করার কথা বলেছে । সাইয়েদ কুতুব তাঁর “মাইলস্টোন' (ইসলামী সমাজ বিপ্রুবের ধারা) ও “ইসলামে সামাজিক সুবিচার গ্রন্থে ন্যায়বিচার-এর ধারণা তুলে ধরেছেন। অনেক সময় রাজনৈতিক বিতর্ক বা নিপীড়ন এড়ানোর জন্য “সামাজিক সুবিচার' পরিভাষা ব্যবহার করা হয়। “রাজনৈতিক ন্যায়বিচার” বলতে তারা একটা ন্যায়বাদী সরকারকেই বুঝিয়ে থাকেন। “আইনগত ন্যায়বিচার বলতে আইনের শাসনকে বুঝানো হয়। তবে এ বিষয়ে কতগুলো সমস্যা দেখা দেয়; যেমন- শরীয়া আইনের পাশাপাশি সম্পূরক আইন প্রণয়ন, আইন-কানুনকে হালনাগাদ করা, মৃত্যুদণ্ডের বিধান, পারিবারিক আইন ও সাহিধানিক আইনের মধ্যে সময় বিধাদ ও পরীর ব্যায় জন্য আলমের মর্যদার পুনরুজ্জীবন। শরীয়ার গণতন্্রায়ন আগেই উল্লেখ করা হয়েছে যে, আধুনিককালের ইসলামপন্থীরা আলিমদের মযাঁদার পুনরুজ্জীবন করতে আগ্রহী নয়। বরং তারা সত্যিকার অর্থে ইসলামী আইন প্রণয়ন করতে চান এবং পেশাদারদের মাধ্যমে তার বাস্তবায়ন করতে চান। এটা অনেকটা মিসরের সানহুরী কর্তৃক সম্পাদিত আইনের কডিফিকেশনের মত যা ইসলামী আইনের সাথে সঙ্গতিপূর্ণ; তবে তা বাস্তবায়নের দায়িত্ দেয়া হবে আধুনিক পেশাদারী লোকদের যারা আলিম নন। এখানে বড় প্রশ্ন দেখা -দেয়' যে, শরীয়া আইনের ব্যাখ্যা কে করবে? আধুনিককালের ইসলামপন্থীদের ধারণা অনুযায়ী তারা বিধিবদ্ধ ইসলামী আইনের খসড়া তৈরী করবে। কেননা তাদেরই ইসলামী আইনের উপর বিশেষায়িত জ্ঞান ও দখল রয়েছে। তবে এতে তাদের সমস্যা হলো, আইনের মূল উৎস ওহী (71779 90009) অনুসন্ধান ও আইনের কর্তৃতু নির্ধরিণে তাদের সীমাবদ্ধতা রয়েছে। পক্ষান্তরে ইসলামী আইনের উপর আলিমগণ পূর্ণাঙ্গ দখল রাখেন। তাদের ব্যাখ্যা আবার রাষ্ট্র ও আইনের চোখে গ্রহণযোগ্য । অপরদিকে আইনের ব্যাখ্যা করার যোগ্যতা যাদের আছে তাদের ভূমিকা বিবেচনায় রেখেও একটি প্রশ্ন অমীমাংসিত থেকে যায় তা হলো: কিভাবে ও কেন ইসলামী আইন দ্বারা জনগণ শাসিত হবে? বিগত শতাব্দীতে অধিকাংশ ইসলামী সাহিত্যে এ.বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। মুসলিম দেশগুলোতে জনগণ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে তারা ইসলামপন্থীদেরকেই পছন্দ করবে বলে প্রতীয়মান হয়। ইসলামপন্থীরা গণতন্ত্রের ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।