ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ডম্যান রচিত : 16 781] 2170 [২196 01076 [51217109085 ১৪৩ যুগে ইসলামের বিকৃতিরোধ ও অপসংস্কৃতি সংস্কারে বিভিন্ন মনীষীর আগমন ঘটে। আরব অঞ্চলে এরপ ব্যক্তি এসেছিলেন মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব । আধুনিক যুগে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছে তাদের সাথে মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের চিস্তাধারার অনেক মিল রয়েছে। এ কারণে হয়তো বর্তমান সৌদি সরকার এসব সংগঠনের প্রতি সমর্থন দিয়ে থাকে । আধুনিক যুগের ইসলামী আন্দোলনগুলো মনে করে, শুধু আলিমগণই নন; যে কোন আধুনিক শিক্ষিত ব্যক্তিও কুরআন অধ্যয়ন করে ইসলামী আইনের ব্যাখ্যা দিতে পারেন। কেউ কেউ মনে করেন, আলিমদেরকে রাষ্ত্রীয়কাজে জড়িত না করাই ভালো । আবার কারো কারো মতে তাদেরকে পারিবারিক আইন ও ধর্মীয় কাজে সম্পৃক্ত রাখা যেতে পারে। অবশ্য ব্রাদারহুডের লোকেরা আলিমদেরকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধার চোখে দেখে থাকে । তবে তাদেরকে সেই ইসলামী খেলাফত যুগের ন্যায় প্রাধান্য পুনরুজ্জীবনের পক্ষপাতি বলে প্রতীয়মান হয় না। তবে তাদেরকে উপদেষ্টা পরিষদের ভূমিকায় রাখার ব্যাপারে. কারো হয়তো আপত্তি নেই। তাদের যুক্তি হচ্ছে, আধা-সেক্যুলার সংবিধানের আওতায় আলিমদেরকে রাষ্ট্রীয় প্রশাসনের দায়িতু দেয়া হলে তাদের পক্ষে তা সম্পাদন করা কঠিন হবে এবং সেটা হবে. একটি বৈপ্রবিক পরিবর্তন। আফগানিস্তানের ক্ষেত্রে দেখা গেছে সীমিত জ্ঞানের আলিমদেরকে রাষ্ট্রীয় প্রশাসনের বিভিন্ন পদে নিযুক্ত করা হয়েছিল; কিস্তু তাতে খুব বেশি সুফল পাওয়া যায়নি। ইসলামপন্থীদের শরীয়া ও ইসলামী শরীয়া: ন্যায়বিচারের প্রশ্ন ইসলামপন্থীরা মনে করেন, ইসলাম হচ্ছে এমন একটি মতাদর্শ যা সরকার ও সমাজ সংস্কারের জন্য যথেষ্ট । ইসলাম হচ্ছে এমন একটি ইঞ্জিন যা দ্বারা মুসলিম উম্মাহকে আবার বিশ্বে ক্ষমতার আসনে বসানো যায় এবং প্রভাবশালীও হওয়া যায়। তাদের দৃষ্টিতে ইসলামী রাষ্ট্র হচ্ছে এমন একটি রাষ্ট্র, যাকে ইসলামী আইন ও ইসলামী মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে। অপরদিকে. সাইয়েদ কুতুবের ভাষায় “ইসলামী স্পিরিট' ট্রাডিশনাল ইসলামী সাহিত্যে পাওয়া যায় না। ইবনে তাইমিয়া রাজনীতিকে ইসলামী আইনের সাথে সম্পৃক্ত করেছেন। “ইসলামী মূল্যবোধ" পরিভাষাটিও রাষ্ট্রের আধুনিক ভিশনের সাথে জড়িত বিষয়, যা ছিল ট্রাডিশনাল ইসলামী রাষ্ট্রের আইনগত বৈধতার সাথে সম্পর্কিত। ইসলামী আইনের ধারণার সাথে আধুনিককালের ইসলামপন্থীদের সম্পর্ক একটু জটিল ও অস্পষ্ট । রাজনৈতিক বিবেচনায় জনপ্রিয়তা লাভের জন্য সহজেই ইসলামী আইনের কথা বলা যায়; আবার এজন্য তাদেরকে বিরুদ্ধবাদীরা একটু ভয়ের চোখেও দেখে থাকে । আমরা জানি, মুসলিম সমাজগুলোতে নিবহী ক্ষমতা বেড়ে যাওয়ায় ইসলামী আইনের অবসানের সুচনা হয়েছিল। মুসলমানগণ লক্ষ্য করেন যে, আধুনিককালের স্বৈরশাসকদের তুলনায় ক্লাসিকাল ইসলামী রাষ্ট্র অনেক ভালো ছিল। ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।