১৪০ ইসলামী আইন ও বিচার শরীয়া আইনে ফিরে যাননি। মেসেলে ও অন্যান্য আইন বহাল রইলো । তিনি মুফতীদেরকেও আর তাদের পুরনো মর্যাদায় ফিরিয়ে আনেননি। তিনি বরং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন। এভাবে তিনি.৩০ বছর তার শাসন অব্যাহত রাখেন যা ইতিহাসে অপশাসন নামেই পরিচিত। স্বৈরশাসক সুলতান আবদুল হামিদ আর্মেনিয়ানদের বিরুদ্ধে গণহত্যাও চালান। তিনি অবশেষে কামাল পাশার নেতৃত্বে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন। সুলতান যে আইনসভা ও সংবিধান বাতিল করেছিলেন এবং মুফতীদের হটিয়েছিলেন কামাল তা আর ফিরিয়ে আনেননি। বরং তার স্থলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। ট্রাডিশনাল ইসলামী রাষ্ট্রে শরীয়া আইন ও প্রশাসনের মধ্যে যে ভারসাম্য বজায় ছিল কামাল পাশা তা আর ফিরিয়ে আনেননি। বরং তার আমলে রাষ্ট্র একটি সর্বেসর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়। আইনপ্রণেতাদের রাষ্ট্র ও শরীয়া . কামাল পাশা তুকাঁ জাতীয়তাবাদ ও সেক্যুলার বৈপ্রবিক মতাদর্শের আলোকে শাসন পরিচালনা শুরু করেন। তিনি ১৯২৪ সালে খলীফা পদবী ও খিলাফত ব্যবস্থার বিলোপ সাধন করেন। কেবল তুকাঁদের সমন্বয়ে তুরস্ক নামক সীমিত ভূখণ্ডে সাবেক অটোম্যান সাম্রাজ্য নিজ অস্তিত্ব রক্ষার চেষ্টা করে। যারা তুকী ভাষায় কথা বলতো শুধু তাদেরকেই তুকী বলে গণ্য করা হতে থাকলো । সুখের কথা যে, তুরস্ক নিজে কখনো উপনিবেশের অধীনে শাসিত হয়নি। কামাল পাশা নিজ উদ্যোগে দেশটিকে ইউরোপীয় আদলে পুনর্গঠনের উদ্যোগ নেন। তিনি ইসলামী শরীয়াকে এমনভাবে বিধ্বস্ত করেন যা বিগত ১৩০০ বছরে কেউ করেনি । তিনি ইসলামকে কেবল ব্যক্তিগত বিশ্বাস হিসেবে গণ্য করতে অনুমতি দেন। তিনি তুরস্কের অবনতির জন্য ইসলামকে দায়ী করেন এবং রাষ্ট্রীয় সকল পর্যায় থেকে ইসলামকে বিতাড়ন করেন। সেক্যুলার বৈপ্লবিক মতাদর্শের প্রতি পাশ্চাত্য তাঁকে উৎসাহ দিতে থাকে । তাঁর আমলে রাষ্ত্রীয় সকল পর্যায় থেকে ইসলামী পঞ্ডিত ও আলিমগণ একেবারে উৎখাত হয়ে যায়। আরবীভাষী মিসরেও প্রায় একই ধরনের ঘটনা ঘটে । এখানে ওঁপনিবেশিক প্রভুদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠে একদল আইনজীবি যারা ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। এদের উৎসাহে সেখানেও ইউরোপীয় ধ্যানধারণার বিকাশ ঘটে । এখানে ১৯৩৬- ১৯৪২ সময়কালে বিশিষ্ট ইসলামী পণ্ডিত আবদ-আল-রাজ্জাক আল-সানহুরীর নেতৃত্বে শরীয়া আইনের পরিবর্তে তুরস্কের আদলে ইসলামী ও পাশ্চাত্য প্রভাবিত সিভিল ও ফৌজদারী আইনের সমস্বয়ে বিস্তারিত বিধিবদ্ধ আইন (00701)161)01151%৩ [2281 006) তৈরী করা হয়। এদের দেখাদেখি অন্যান্য আরব দেশগুলোও তা অনুসরণ করে। মিসরে আলিমদের রাষ্ট্রীয় সকল পর্যায় থেকে তুরস্কের চেয়েও কড়াভাবে উত্খাত করা হয়। তারা শুধু পারিবারিক আদালতের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েন। মিসরে শরীয়া আইনকে আর রাষ্ট্রের আইনের উৎস হিসেবে গণ্য করা হলো না। ///.1090709091.001)
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।