গ্রন্থ পর্যালোচনা ; নোয়াহ ফেন্ডম্যান রচিত : [176 চ8]| 010 [২156 ০1016 [51217105015 ১৩৯ ছিল মুসলিম বিশ্বে এই প্রথম। এরূপ লিখিত সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে ইসলামী করে 'সুত্রীম' হিসেবে গণ্য করা হয়। সংবিধানে ইসলামকে 'বাষ্ট্ধর্ম' হিসেবে ঘোষণা করা হয়। সংখ্যালঘুদের অধিকার. নিশ্চিত করা হয়। এভাবে সংবিধান “সুপ্রিম হিসেবে গণ্য হয় এবং ইসলাম হয়ে: পড়ে “অধীনস্থ' (00010108806) । উল্লেখ্য যে, সংবিধান জনগণের নামে নয়, সুলতানের ফরমান হিসেবে 'জারী করা হয়। এতে সুলতানকে খলীফা" বলে সম্বোধন করা হয়; কিন্ত এটুকু ব্যতীত ইসলামের আর কিছুই অবশিষ্ট রইলো না। এমনকি সংবিধানের কোথাও 'আল্লাহ'-কে স্বীকৃতি দেয়া হলো না। এটা কোনভাবেই ইসলামী সংবিধান ছিল না; বরং এটা ছিল আধুনিক পাশ্চাত্য-প্রভাবিত যেখানে সূলতানই ছিলেন সর্বেসর্বা। নতুন পার্লামেন্ট য় নতুন সংবিধানকে আধুনিক মনে করা হলেও তা কোনভাবেই গণতান্ত্রিক ছিল না; সার্বভৌমত্ব ছিল সুলতানের । অথচ এই সংবিধানের আওতায় মুসলিম বিশ্বে সর্বপ্রথম পাশ্চাত্য ধরনের পার্লামেন্ট সৃষ্টি করা হয়। পার্লামেন্ট সদস্যদের মতামত প্রকাশ ও ভোট প্রদানের স্বাধীনতা দেয়া হয়। তবে কোন বিল সুলতানের অনুমোদন ব্যতীত পাস করা যেতো না। সুলতান উচ্চকক্ষের সদস্যদের আজীবনের জন্য মনোনয়ন দিতেন। নিম্নকক্ষের সদস্যরা প্রতি ৫০ হাজার ভোটারের প্রতিনিধি হিসেবে চার বছরের জন্য নিবাঁচিত হতেন । নতুন সংবিধানকে ইউরোপের রাজা শাসিত গণতান্ত্রিক: রাষ্ট্রের মত মনে হচ্ছিল, যেখানে জনপ্রতিনিধিরা ওহীর পরিবর্তে আইন প্রণয়নকারী হিসেবে আবির্ভূত হন। এর অনুসরণে মুসলিম বিশ্বে সাংবিধানিক গণতন্ত্রের সম্প্রসারণ হতে শুরু করে। উল্লেখ্য যে, অটোম্যান সুলতানের এ সকল সংস্কার কার্যক্রম সত্ত্বেও প্রথম বিশ্বযুদ্ধে তার পরাজয়. ঠেকানো যায়নি। বৃটিশ ও ফরাসীরা সুযোগ পেয়ে অটোম্যান সাম্রাজ্যের বিভিন্ন ভূখণ্ড নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ব্যালালগ অব পাওয়ার ট্রাডিশনাল ইসলামী সংবিধান শাসক ও পণ্ডিতদের মধ্যে ভারসাম্য বিধান করতো। অটোম্যান সুলতান ইউরোপ থেকে আধুনিকতা আমদানী করতে চাইলেন এবং এজন্য শরীয়া পরিত্যাগ করা দরকার হলো। তরুণ অটোম্যানরা ভাবলো, তাদের কাঙিক্ষত আধুনিকতার পথে প্রতিবন্ধক হলো শরীয়া। সুলতান বুঝতে পেরেছিলেন যে, নিবহী ক্ষমতা ত্বাসের বিনিময়ে আইনসভা ক্রমান্বয়ে নিজ ক্ষমতার বলয় বৃদ্ধি করছিল। ১৮৭৭ সালে প্রথম নিবার্চন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা, সরকারের সমালোচনা, মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের তত্বাবধানের সুযোগ সৃষ্টি হয়। ১৮৭৮ সালে আইনসতার প্রথম অধিবেশন বসে। সূলতান হয়তো উপলদ্ধি করেছিলেন যে, আইনসভা কাজ করতে থাকলে তাঁর অবস্থান ক্রমান্বয়ে দুর্বল হতে থাকবে । তিনি অবিলম্বে আইনসভা ও সংবিধান বাতিল ঘোষণা করেন। ১৯০৮-০৯ সালের আগে আইনসভা আর পুনর্বহাল হয়নি । সুলতান অবশ্য আইনসভা ও সংবিধান বাতিল করে ///.1090709091.001)
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।