ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ ইসলামী আইন ও বিচার মুফতীগণ মেসেলের বিরোধিতা করেননি; বরং তাদের নেতৃত্বেই সিভিল আইন কডিফিকেশন সম্পন্ন হয়। তারা শরীয়া আইনকে সকল আইনের উৎস হিসেবে গণ্য না করে কিছু কিছু শরীয়া আইনের বিধান মেসেলে-তে অন্তর্ভুক্ত করেন। বলাবাহুল্য যে, সিভিল আইন কডিফিকেশনে পাশ্চাত্যের প্রভাব ছিল সুস্পষ্ট । সিভিল আইন কডিফিকেশন মুফতীদের পতনের জন্য ছিল শেষ পেরেক। এর মানে হলো, সুলতানের সংস্কার কার্যক্রমের ফলে মুফতীদের প্রভাব খর্ব হয়ে যায়, সরকারের বিভিন্ন অঙ্গে ভারসাম্যহীনতা দেখা দেয় এবং সেক্যুলার ও স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায়। আইন আধা-স্বাধীন মুফতীদের প্রভাব থেকে রাষ্ট্রের কর্তৃত্ব নিপতিত হয়। মুফতী তথা নিতে মানসিকভাবে প্রস্তুত ছিল না। তারা সুলতানের ইচ্ছার সাথে সুর মিলায়। তারা অনুধাবন করতে ব্যর্থ হয় যে, এ ব্যবস্থা তাদের চুড়ান্ত পতন ডেকে আনতে যাচ্ছে। বিংশ শতকে মুসলিম দেশগুলোতে এভাবে স্বৈরশাসকদের উত্থান ঘটে । সাংবিধানিক পরিবর্তন সিভিল আইন কডিফিকেশনের পর মুফতীদেরকে এ আইন ব্যাখ্যা করার জন্য সরকারিভাবে নিয়োগ করা হয়। কিন্তু বাস্তবে তাদের ভূমিকা গৌণ হয়ে যায়; কারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত ও প্রশিক্ষিত বিচারকরা তাদের অবস্থান দখল করে নেয়। আধুনিক বিচারকগণ মনে করতে থাকেন, আইন এখন আর ধর্ম থেকে আসছে না; বরং রাষ্ট্রই এখন আইনের উৎস। অবশেষে মুফতীদের অবস্থান শুধু পারিবারিক আইনের ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে পড়ে। ব্যক্তিগত বিষয়াদিতে তারা মতামত দিতে থাকেন। এর সাথে রাষ্ট্র পরিচালনার কোন সম্পৃক্ততা ছিল না। ১৮৩৯ ও ১৮৫৬ সালে উর্ধ্বতন আমলারা এমন দু'টি দলীল প্রণয়ন করে পাশ্চাত্যের রাজনীতিকদের এমন ধারণা দেন যে, সুলতান এখন আর কারো মুখাপেক্ষী নন, তার জারীকৃত প্রশাসনিক আদেশ তিনিই দিতে পারেন। ১৮৩৯ সালে আপীল আদালত হিসেবে কাজ করা এবং আইন প্রণয়নের জন্য সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়। এর সদস্যগণ ছিলেন অনিবাচিত। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হতো। ১৮৬৭ সালে এই কাউন্গিলকে দুই. ভাগে ভাগ করা হয়: (১) আইন বিভাগ ও (২) আপীল আদালত। এরূপ বিভক্তির ফলে মুফতীগণ সরকারি প্রতিষ্ঠান থেকে আরো দূরে ছিটকে পড়েন। ১৮৭৬ সালে আইনসভার দু'টি কক্ষ সৃষ্টি করা হয়: (১) সিনেট ও (২) চেম্বার অব ডিপুটিজ। আদালতকে ক্ষমতা দেয়া হলো বিচারক ও কর্মচারী নিয়োগের এবং তাদের যোগ্যতা আইন দ্বারা নির্ধারণ করে দেয়া হলো। বিচারকরা দেখতে পেলেন তারা এখন শুধুই সুলতানের কর্মচারী । এ সময় আরেকটি কাজ করা হলো। শরীয়া সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তির জন্য শরীয়া ট্রাইবুনাল গঠন করা হয়। এভাবে শরীয়া সংক্রান্ত বিষয়গুলো একেবারে গৌণ হয়ে পড়ে । ১৮৭৬ সালে প্রথম লিখিতভাবে একটি সাংবিধানিক দলীল প্রণয়ন করা হয়। এরূপ দলীল ///.10907079091.00)

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।