গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ডম্যান রচিত :[70 [781] 70 [২156 01075 [9181010 9085 ১৩৭ মুফতীর পদ সৃষ্টি করেছিলেন। এছাড়া বেসরকারি মুকতী তো ছিলেনই। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মুফতীদের-সংযুক্ত করে দেয়া হতো। এর ফলে তারা কিছুটা হলেও স্বায়ত্তশাসন হারান। তবে. পাশীপাশি একটি রাজকীয় এলিট আলিম/মুফতী শ্রেণি গড়ে ওঠে। অটোম্যান শাসকগণ রোমানদের অনুসরণে সেনাবাহিনী, প্রাসাদরক্ষী, উচ্চশিক্ষিত সাচিবিক কর্মকা ও বিভিন্ন আইন-কানুন চালু করে। শাসকগণ তাদের বৈধতা নিশ্চিত করার জন্য মুফতীদের সন্তষ্ট রাখতেন। এভাবে সুন্লী বিশ্বে শরীয়া আইন কার্যকর ছিল। অটোম্যান সংক্ষার ইসলামী শাসনতন্ত্র থেকে সরে আসার ফলশ্র্গতিতে অটোম্যান সাম্রাজ্যের পতন তুরাম্থিত হয়। পর পর তিনটি যুদ্ধে তারা পরাজিত হয়: গ্রীসের সাথে পরাজয়, নাভারিনোর যুদ্ধে পরাজয় এবং ফ্রান্সের সাথে আলজেরিয়ার পরাজয়। এদিকে মিসরের গভর্নর মোহাম্মদ আলী অটোম্যান সুলতানকে চ্যালেঞ্জ করে বসেন। সুলতান আবদুল মজিদ প্রশাসনে সংস্কারের উদ্যোগ নেন। উল্লেখ্য যে, এক সময় অটোম্যান আমলাতন্ত্র ছিল বিশ্বের সেরা । কিন্তু ষোড়শ শতকের পরে তাতে কোন সংক্ষার আনা হয়নি। ওদিকে ইউরোপীয় আমলাতন্ত্র তখন রেকর্ডকিপিং, পরিসংখ্যান ব্যবহার ও কর্ম বিভাজনের সংস্কৃতিতে অনেক এগিয়ে গিয়েছিল । সুলতান আবদুল মজিদ আর্থিক সংকট মেটাতে ইউরোপের দিকে ঝুঁকে পড়েন এবং তাদের সাথে মৈত্রীর হাত. বাড়িয়ে দেন। ইউরোপীয়রা অটোম্যান সাম্রাজ্কে এতদিন তাদের জন্য বড় হুমকি মনে করতো। উনবিংশ শতকে এসে অটোম্যান সাম্রাজ্য ক্ষযিঘু, হয়ে পড়ে এবং অটোম্যান “ইউরোপের রোগা লোক' বলে গণ্য হতে থাকে । এতে ইউরোপীয়রা খুশী হয়। তারা অটোম্যান সামতাজ্যেকে আর বড় হুমকি মনে না করে তাদের উপর নির্ভরশীল বলে ভাবতে শুরু করে। সুলতান আবদুল মজিদ আর্থিক সংকট মেটাতে ইউরোপের কাছে হাত বাড়ালে তারা নানাবিধ শর্ত জুড়ে দেয় এবং এর মধ্যে আর্থিক খাতের সংস্কার অন্যতম। তিনি ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেন যা “তানজিমাত' নামে পরিচিতি লাভ করে। এ কার্যক্রমের আওতায় সামরিক বাহিনী, করব্যবস্থা, সাংবিধানিক ও আইনগত সংস্কার, শরীয়া আইনের কডিফিকেশন ও নতুন কিছু প্রতিষ্ঠান সৃষ্টির কর্মসূচি গ্রহণ করা হয়। ১৮৬৯-১৮৭৬ সালের মধ্যে শরীয়া আইনের পরিবর্তে সিভিল আইন কডিফিকেশন করেন যা তুকী ভাষায় 'মেসেলে' (০০০11) এবং আরবীতে “মাজাল্লা" নামে পরিচিতি লাভ করে। উল্লেখ্য যে, সিভিল আইন কডিফিকেশনে শরীয়ার কিছু বিধি-বিধান অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে শরীয়া আইনের কোন কডিফিকেশন ছিল না; বরং সেগুলো ছিল আইনের তন্তু, নীতিমালা, মূল্যবোধ ও মুফতীদের মতামত। আগে শরীয়া আইনের ব্যাখ্যা করতেন মুফতীগণ। আর সংস্কারের পর সিভিল আইনের ব্যাখ্যা করতেন বিচারকগণ। সিভিল আইন প্রবর্তনের ফলে মুফতীদের পরিবর্তে শাসকের কর্তৃত্ব একচ্ছব্রতাবে প্রতিষ্টিত হয়। ///.10907079091.00)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।