গ্রন্থ পর্যালোচনা : নোয়াহ ফেন্ডম্যান রচিত : [716 781] 70115001016 [9120০ তাত ১৩৩ স. তাঁর মতামত দিতেন অথবা ওহীর জন্য অপেক্ষা করতেন। মহানবী স.-এর অব্যবহিত কালে পর পর চারজন খলীফা ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ পালন (এৰকমত্য)_ ও কিয়াসের (গবেষণা) ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু পরবর্তীতে প্রশ্ন দেখা দেয়, আইনের ব্যাখ্যা কে করবেন? অবশ্য আলিমগণই আইনের ব্যাখ্যা করতেন। ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্র ও বেশ কিছু ডাইনেস্টি ছিল মৌলিকভাবে বৈধ । ইসলামী রাষ্ট্রে কাষী বা বিচারকগণ আইনের আলোকে বিচার করতেন; তিনি যখন দেখতেন কোন বিষয় আইনে নেই তখন তিনি বিষয়টি. জুরী/মুফতীদের নিকট পেশ করতেন । মুফতীগণ ছিলেন বেশ যোগ্য ব্যক্তিত্ব; কারণ ফাতওয়া দেয়ার জন্য কর্তৃত্ব ও গভীর পাপ্তিত্যের অধিকারী হতে হতো। অপরদিকে কাষী বা বিচারকগণ সরকারি আদেশে নিয়োগ লাভ করতেন এবং তারা প্রচলিত সামাজিক প্রথা ও শরীয়া আইনের আওতায় বিচার করতেন। তারা খলীফার নিকট জবাবদিহি করতেন। মুফতীগণ সরকার বা খলীফা কর্তৃক নিযুক্ত হতেন না; তবে তারা আলিম (পণ্ডিত) হিসেবে সমাজে ব্যাপক প্রভাবশালী ছিলেন। ইসলামী আইন ছিল জুরী তথা আলিমদের আইন অর্থাৎ তারাই আইনের উৎস তুলে ধরতেন। রাষ্ট্র আইন তৈরি করতো না। তবে রাষ্ট্র এ আইন প্রয়োগের ব্যবস্থা করতো । বিচারক বা কাষী খলীফা কর্তৃক নিযুক্ত হতেন এবং সরাসরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে তীরা দায়িতৃ পালন করতেন। বিচারক বা কাষীও আলিমগণের মধ্য থেকে নিযুক্ত হতেন। কামীরা রাষ্ট্র বা খলীফার আইনগত কোন ব্যাখ্যা গ্রহণ করতেন না। এর মর্ম হলো, বিচারিক কর্তৃত্ব আসতো রাষ্ট্র বা খলীফা থেকে আর আইনের সূত্র ও ব্যাখ্যা আসতো আলিমগণের পক্ষ থেকে । এভাবে খলীফা ও আলিমগণের মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য বজায় ছিল। অবশ্য একটি প্রশ্ন ছিল, শাসকরা বিচারকদের চেয়ে বেশি ক্ষমতাবান ছিলেন বিধায় তারা আল্লাহর আইন লংঘন করে বিচারক ও মুফতীদের উপর চাপ দিতে পারতেন। সেক্ষেত্রে কী হতো? এতিহাসিকদের মতে, তখন শরীয়া আইনই সংবিধান হিসেবে কাজ করতো। এই সংবিধান কার্যকর ছিল; অবশ্য আলিম সমাজ বা জনসাধারণ কেউই শাসকদেরকে সরকার পরিচালনায় আইন মেনে চলতে বাধ্য করতে পারতো না। কিন্ত আইন আলিমগণকে এমন কর্তৃত্ব দিয়েছিল যাতে তারা খলীফাকে নিয়োগ বা বরখাস্তকরণে ভূমিকা পালন করতে পারতেন। যেমন: (১) খলীফার পদটি উত্তরাধিকার সূত্রে পাওয়া কোন অধিকার নয়; (২) খলীফা নিবাঁচিত হতেন হয়তো পূর্ববর্তী খলীফার মনোনীত ব্যক্তি, যিনি পরে ///.1090709091.001)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।