ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ ইসলামী আইন ও বিচার বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে মুসলিম বিশ্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন দানা বাধতে শুরু করে। মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশগুলোতে রাজা-বাদশাহ ও স্বৈরশাসকরা স্ব স্ব দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ও সুশীসন প্রতিষ্ঠায় ব্যর্থতার পরিচয় দেয়, ফলে এসব দেশে সংস্কারের ধারণা তীব্র হতে থাকে। সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের পতনের পরে পূর্ব-ইউরোপীয় দেশগুলো সমাজতত্ত্রের পরিবর্তে উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ঝুঁকে পড়ে । কিন্তু লক্ষ্যণীয় বিষয় হলো, মুসলিম গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে অগ্রাধিকার দিচ্ছে। পাশ্চত্যের পণ্ডিতদের কাছে এখন এটি একটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্র অটোম্যান সাম্রাজ্য) বিশ্ববীক্ষণ সম্পর্কে পশ্চাৎপদ ধ্যান-ধারণার আবর্তে পড়ে উপনিবেশের করালগ্রাসে পতিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুসলিম বিশ্বকে জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের নামে ভেঙ্গে-চুড়ে বহু জাতি-রাষ্্র সৃষ্টি করা হয়। কিন্ত এসব দেশে আজও স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। সরকারগুলো একে একে ব্যর্থ হয়েছে। কেন এমন হলো? অধিকাংশ পণ্ডিত মনে করেন, মুসলিম বিশ্বের জনগণের ধারণা হলো, সমাজতন্ত্র ও সেক্যুলারিজমকে রাষ্ত্রীয় নীতি হিসেবে গ্রহণ করার কারণেই জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো ব্যর্থ হচ্ছে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে সীমিত সংখ্যক রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব ইসলামের পুনর্জাগরণের ডাক দিয়েছিলেন । তবে সমাজতন্ত্র ও সেক্যুলার জাতীয় রাষ্ট্রগুলো ব্যর্থ হতে শুরু করলে জনগণ বলতে শুরু করে, ইসলামী আদর্শকে একবার সুযোগ দিয়ে দেখা যাক না। বস্তুত: একমাত্র বিংশ শতাব্দী বাদে বিগত তেরশ' বছর ধরে মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের শাসন ব্যবস্থায় ইসলামী নীতি ও আদর্শ ছিল মূল চালিকা শক্তি। ইসলামী মতাদর্শ নিলি 71 বিগত তেরশ' বছর ক্লাসিক্যাল ইসলামী রাষটরব্যবস্থায় যিনিই ক্ষমতায় ছিলেন (তাদের বৈধতার প্রশ্ন থাকলেও) তারা ইসলামী শরীয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন, তারা মূলত: ইসলামী আইন প্রতিষ্ঠার কথাই বলছেন। কারণ জনগণ দেখছে, ইসলামী রাষ্ট্রে ছিল “আইনের শাসন' আর সেক্যুলার রাষ্ট্রে চলছে “ক্ষমতার' (2০%/০7) শাসন। ইসলামী আইনের সূচনা . মহানবী স. ছিলেন একাধারে ধর্মীয় ও রাজনৈতিক নেতা । তিনি আল-কুরআন প্রচার করেন, যাতে বেশ কিছু আইন-কানুনের নির্দেশনা রয়েছে। হকি বাইবেলে এরূপ আইন আরো বেশি রয়েছে। কোন বিষয় নিষ্পত্তির জন্য উপস্থাপন করা হলে মহানবী ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।