ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ-৮ সংখ্যা-৩২ অক্টোবর-ডিসেম্বর : ২০১২ গ্রন্থ পর্যালোচনা নোয়াহ ফেন্দম্যান রচিত : 777০ 781] 210 7২19০ 01079 19121700 90915 ড. মিয়া মুহাম্মদ আইয়ুব* , হাভর্ড ল' স্কুলের প্রফেসর নোয়াহ ফেব্ডম্যান যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিষয়ক একজন বিশেষজ্ঞ । তিনি নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের নিয়মিত কলাম লেখক। এছাড়া তিনি _ মার্কিন কাউন্সিল অন ফরেন রিলেসন্স-এর সিনিয়র ফেলো । তাঁর রচিত বিখ্যাত গ্রন্থাবলী হচ্ছে: 111480. ৮/ 0০9৫, ড/1) ড/০ 0%/০ 7799, 42] 011180. ২০০৮ সালে প্রকাশিত তার ; নু]।০ 1781] 10 [২156 ০01 016 ]151]710 90816 গ্রন্থটি এল বস ১) পাঠকমহলে বেশ আলোড়ন সৃষ্টি করে। এতে তিনি ৩ পা 5 উপ আলোচনা করেছেন। পাশ্চাত্যের অনেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে গণতন্ত্রের জন্য ছমকি মনে করছে। আবার সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ডকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দোহাই দিয়ে যৌক্তিক বলে চালিয়ে দিতে চায়। নোয়াহ ফেন্ডম্যান “শরীয়া' বলতে আসলে কী বুঝায় এবং ইসলামী বিশ্বে তা কী সুশাসন ও ন্যায়বিচার পুন:প্রতিষ্ঠা করতে পারে-এরপ প্রশ্রের জবাব খোজার চেষ্টা করেছেন। নোয়াহ ফেন্ডম্যান ট্রাডিশনাল ইসলামী রাষ্ট্রের আইন কাঠামো ও এঁতিহ্যের আলোচনা করে দেখিয়েছেন যে, সেখানে নির্বহী বিভাগ, বিচার বিভাগ ও আইনী ব্যাখ্যার মধ্যে আলিম সমাজ তথা মুসলিম পণ্তিতগণ ভারসাম্য বিধান করে চলেন। কিন্তু অটোম্যান শাসকদের হাতে এই ভারসাম্যের অবসান ঘটে; ফলে তার পথ ধরে মুসলিম দেশগুলোতে ব্যাপক বিপর্যয় দেখা দেয় এবং ভারসাম্যহীন স্বৈরতন্ত্রের উথান ঘটে । তিনি মনে করেন, আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ও শরীয়া আইন প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম বিশ্বে আবার ভারসাম্যপূর্ণ সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। বইটি সম্পর্কে 'দি ইকনোমিস্ট' পত্রিকা মন্তব্য করে যে, “ফেন্ডম্যান সাধারণ পাঠকদের জন্য এই ছোট ও মনোরম বইটিতে শত শত বছরের ইসলামী শাসনব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্ত তথ্যপূর্ণ চিত্র তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি আধুনিককালের রাজনৈতিক ইসলাম ও পুরানো ইসলামী শাসনব্যবস্থার পার্থক্যগুলোও চিহিততি করেছেন” । ইকনোমিস্ট পত্রিকার বিবেচনায় বইটি ২৩০৮ সাজের অন্যতম সেরা গ্রন্থ ।' বইটি পুরস্কারও জিতে নিয়েছে। বইটি প্রকাশ করেছে প্রিন্সটন ইউনিভার্সিটি, প্রেস প্রিক্সটন, নিউজার্সি, পৃ. ১৮৬; মূল্য ১২-৯৫ মার্কিন ডলার । * প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, ঢাকা । ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।