ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ ইসলামী আইন ও বিচার ১৯. দেশের প্রশাসন কর্তৃক কিছু কার্যকর উদ্যোগের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন তথা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পল্লী এলাকায় বিদুৎ সুবিধা নিশ্চিতকরণ, গ্যাস সরবরাহ ও অন্যান্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে তাদের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কর্মের ক্ষেত্রে উন্নয়নে সহযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যেতে পারে। উপসংহার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকিং জগতে ইসলামের অর্থনৈতিক ও আর্থিক নীতিমালা বাস্তবায়নের মহান উদ্দেশ্যে পরিচালিত । যে ব্যাংকিং ব্যবস্থা কুরআন, হাদীস ও ইসলামী শরীয়তের অনুশীসন অনুযায়ী পালিত হয় তাকে ইসলামী ব্যাংক বলে।” ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে সমাজ জীবন ও অর্থনীতিতে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ উদ্দেশ্যে পল্লী জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, গ্রামীণ বেকার যুবকদের কর্মসংস্থান, বিপগ্র ব্যক্তিদের আত্মকর্মসংস্থান, দরিদ্র কৃষক ও বর্গাচাধীদের ভাগ্যোন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও আদর্শ গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পল্লী উন্নয়ন প্রকল্প চালু করেছে । বর্তমানে এ প্রকল্পের আওতায় বিনিয়োগ আদায়ের হার অত্যন্ত সম্তোষজনক (৯৯%)।” উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গবেষক কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন এবং পাশাপাশি সুপারিশও প্রদান করেছেন। বর্ণিত সুপারিশমালা গ্রহণ করলে খুবই অল্প সময়ের মধ্যে এ প্রকল্প পল্লী উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুতৃপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আমরা মনে করি। " ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা, ৪৭ বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর-ডিসেম্বর-২০০৭, পৃ. ১১৪ * পল্লী উন্নয়ন বার্তা, অক্টোবর-ডিসেম্বর- ২০০৭ ///.109070790791.001)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।