ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্প ১২৯ ১৩, ১৪. ১৫. ফিল্ড অবজারভেশনে দেখা গেল, আলাদা ক্রয় প্রতিনিধি না থাকার কারণে ফিল্ড অফিসাররা ক্রয় প্রতিনিধির দায়িত্ব পালন করে থাকে । বেশির ভাগ ক্ষেত্রে তাদের একান্ত নিজস্ব কাজের চাপের কারণে . তারা ক্রয় প্রতিনিধির দায়িত পালনে অপারগ হওয়ায় বিনিয়োগ গ্রহীতাকে ক্রয় প্রতিনিধি নিয়োগ করে সরাসরি নগদ টাকা সরবরাহ করে। এ সুযোগে বিনিয়োগ গ্রহীতা তার ইচ্ছামত অন্য খাতে বিনিয়োগ ব্যয় করে। এক্ষেত্রে শরীয়ত লংঘন হয়। সদস্যরা ৪ সপ্তাহ নিয়মিত সঞ্চয়ের টাকা প্রদানের পর প্রাথমিক বিনিয়োগ নিতে পারে। এ সময় আরও কমিয়ে দেয়া যেতে পারে। ইসলামী ব্যাংকের পল্পী উন্নয়ন প্রকল্প অন্যান্য এন.জি.ও এর মত সুদভিত্তিক লাভজনক প্রতিষ্ঠান নয়, এটা একটা. অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান! সুতরাং . লাভ ও অন্যান্য চার্জ সহ ১২% এর পরিবর্তে কমিয়ে ৯% এ নিয়ে আসা যায়। ১৬. ১৭. ১৮, যে সপ্তাহে বিনিয়োগ দেয়া হয় তার দুই সপ্তাহ পর আবার কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ প্রদানের পরের সপ্তাহ থেকে কিস্তির টাকা আদায় করা হয়।* খুব কম ব্যবসা আছে যেখান থেকে ১ সপ্তাহ পর মুনাফা আসতে পারে অথবা ফসলের ক্ষেত্রে তো মুনাফা আসা আরও সময় সাপেক্ষ ব্যাপার । সুতরাং বিনিয়েগের পর বিনিয়োগ গ্রহীতা যাতে মুনাফা অর্জন করে কিস্তি পরিশোধ করতে পারে সে হতে পারে । কাজেই এ বিষয়টি বিশেষ বিচেনার দাবি রাখে । আর.ডি.এস. ৫০ বৎসর বয়সের উর্ধের লোকদের বিনিয়োগ প্রদান করে না অথচ পল্লী অঞ্চলে অধিক বয়সী মানুষের অভাব অধিক পরিলক্ষিত হয়। এ ক্ষেত্রে আরো সহজ শর্তে বিনিয়োগ প্রদান করে বয়স্ক মানুষের কল্যাণে কাজ করা যেতে পারে। ভিক্ষুকদের ভিক্ষা বৃত্তি থেকে বেঁচে থেকে স্বচ্ছন্দে জীবন যাপনের জন্য কর্জে হাসানা দেয়া যেতে পারে। ফলে বেঁচে থাকার সর্বশেষ ব্যবস্থা হিসাবে যারা ভিক্ষা বৃত্তি বেছে নিয়েছিল তারা ছোট-খাট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে। গ্রামীণ হত-দরিদ্রদের জন্য বর্তমানে কর্জে হাসানা (লাভবিহীন ঝণ) চালু করা হয়েছে। ৬ আরডিএস ম্যানুয়েল, পৃ.১৮ ///.10707079091.001)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।