১২ ইসলামী আইন ও বিচার তথ্য কমিশন স্ব-প্রণোদিত হয়ে বা কোনো অভিযোগের ভিত্তিতে এ আইনের অধীন উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করতে পারবে । নিম্নলিখিত বিষয়ে ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির অধীন একটি দেওয়ানী আদালত যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে তথ্য কমিশন এই ধারার অধীন সেরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারবে । যথা- (ক) কোনো ব্যক্তিকে তথ্য কমিশনে হাজির করার জন্য সমন জারি করা এবং শপথপূর্বক মৌখিক বা লিখিত প্রমাণ-দলিল বা অন্য কোনো কিছু হাজির করতে বাধ্য করা; (খ) তথ্য যাচাই ও পরিদর্শন করা; (গ) হলফনামাসহ প্রমাণ গ্রহণ করা; €(ঘ) কোনো অফিসের কোনো তথ্য আনয়ন করা; (ঙ) কোনো সাক্ষী বা দলিল তলব করে সমন জারি করা; এবং (চ) এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি ছারা নির্ধারিত অন্য যে কোনো বিষয়। অন্য কোনো আইনে ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোনো অভিযোগ অনুসন্ধানকালে তথ্য কমিশন বা ক্ষেত্রমত প্রধান তথ্য কমিশনার বা তথ্য কমিশনার কোনো কর্তৃপক্ষের নিকট রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট যে কোনো তথ্য সরেজমিনে পরীক্ষা করতে পারবে । তথ) কমিশনের কাধর্কেম তথ্য আইনের ১৩ (৫) ধারা অনুযায়ী তথ্য কমিশনের কার্যাবলি হবে নিম্নরূপ । যথা: (ক) কর্তৃপক্ষ কর্তৃক তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা, প্রকাশ, প্রচার ও প্রাপ্তির বিষয়ে নির্দেশনা প্রদান; ৰ (খ) কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য প্রাপ্তির লক্ষ্যে অনুরোধের পদ্ধতি নির্ধারণ ও তথ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ; (গ) নাগরিকদের তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে নীতিমালা এবং নির্দেশনা প্রণয়ন ও প্রকাশ; (ঘ) তথ্য অধিকার সংরক্ষণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বা বলবৎ অন্য কোনো আইনের ব্যবস্থাদি পর্যালোচনা করা এবং বাস্তবায়নের জন্য অসুবিধাসমূহ চিহিত করে তা দূরীকরণার্থে সরকারের নিকট সুপারিশ প্রদান; (ড) তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে বাধাসমূহ চিহ্নিত করা এবং প্রতিকারের জন্য সরকারের কাছে সুপারিশ প্রদান; €চ) তথ্য অধিকার বিষয়ক চুক্তিসহ অন্যান্য আন্তর্জাতিক দলিলাদির উপর গবেষণা করা এবং বাস্তবায়নের জন্য সরকারের কাছে সুপারিশ প্রদান; (ছ) নাগরিকদের তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে তথ্য অধিকার সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক দলিলের সাথে বিদ্যমান আইনের সাদৃশ্যতা ///.1090709091.001)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।