ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ ইসলামী আইন ও বিচার ৮. বিনিয়োগ গ্রহীতাদের প্রশিক্ষণ না থাকায় ব্যবসা-বাণিজ্য দক্ষতার সাথে পরিচালনা করতে পারে না। বিশেষ করে গবাদী পশু ও হাঁস-মুরগি পালন ও মাছের চাষের ক্ষেত্রে সদস্যদের সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে সদস্যদের বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করতে হবে । তাছাড়া ইসলামী ব্যাংক সম্ভাব্য এলাকাগুলোতে একটা করে হ্যাচারী ও পোস্ট ফার্ম গড়ে তুলতে পারে যেন সদস্যরা প্রশিক্ষণ নিয়ে তাদের এ সকল ব্যবসা দক্ষতার সাথে পরিচালনা করতে পারে। এলক্ষ্যে তাদের জন্য বর্তমানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রশিক্ষণের ব্যবস্থা আরো ব্যাপক করা প্রয়োজন ৯. পল্লী উন্নয়ন প্রকল্পের অনেক সদস্য অর্থের অভাবে তাদের সন্তানদের উচ্চ শিক্ষা দিতে পারে না। আবার তীব্র অভাবের কারণে অনেক সদস্য ছেলে-মেয়েদের প্রাথমিক শিক্ষা দেয়ারও সুযোগ পায় না। এক্ষেত্রে ইসলামী ব্যাংক এ জাতীয় এবং পাশাপাশি গুরুতৃপূর্ণ এলাকাগুলোতে আরডিএস ফ্রে প্রাইমারি স্কুল স্থাপন করতে পারে। বর্তমানে ইসলামী ব্যাংক এলক্ষ্যে 'আলো' নামে সম্পূর্ণ অবৈতনিক প্রাক-প্রাথমিক বিদ্যালয় এবং স্কুলের ন্যায় “আন-নূর' নামে ফোরকানিয়া মক্তব চালু করেছে। এ প্রতিষ্ঠান পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। ১০. ফিল্ড অফিসারদের পদোন্নতির প্রক্রিয়া খানিকটা জটিল ও দীর্ঘমেয়াদী । এক্ষেত্রে ব্যাংক ফিল্ড অফিসারদের শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও অন্যান্য গুণাবলির উপর ভিত্তি করে দ্রদত পদোন্নতির ব্যবস্থা করতে পারে। ১১. এ প্রকল্পের কাজের পরিমাণ দিন দিন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে সে ভাবে নতুন ফিল্ড অফিসার নিয়োগ দেয়া হচ্ছে না। ফলে কাজের পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ফিল্ড অফিসার নিয়োগ দেয়া উচিত, যাতে ফিল্ড অফসাররা কাজে মনোনিবেশ করতে পারে এবং সর্বোচ্চ সেবা দিতে পারে। ১২. ফিল্ড সার্ভেতে দেখা যায়, কিছু সংখ্যক বিনিয়োগ গ্রহীতা গোপনে অন্য এনজিও থেকেও খণ নিয়ে থাকে । কিন্তু ইসলামী ব্যাংক শুধু এ সমস্ত সদস্যের বিনিয়োগ দিয়ে থাকে যারা অন্য কোন প্রতিষ্ঠান থেকে ঝণ গ্রহণ করে না। এ সমস্যার সমাধান করার জন্য বাংলাদেশ ব্যাংকের উচিত একটা ডাটা ব্যাংক গঠন করা এবং সমস্ত ক্ষুদ্র ঝণ সরবরাহকারী প্রতিষ্ঠনের তথ্য এবং প্রত্যক প্রতিষ্ঠানের খণ/বিনিয়োগ গ্রহীতাদের প্রোফাইল থাকবে, যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে পাওয়া যাবে, যাতে কোন সদস্যকে বিনিয়াগ দেয়ার পূর্বে তার সম্পর্কে তথ্য যাচাই বাছাই করা যায়। ///.1090709091.00)

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।