ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্প ১২৭ ২. এ গবেষণা কর্মটি সম্পাদন করতে গিয়ে দেখা গেছে যে, প্রায় ৮০% বিনিয়োগ গ্রহীতা অপর্যাপ্ত মূলধনের কারণে তাদের ব্যবসা বৃদ্ধি করতে পারছে না। আরডিএস প্রদত্ত বিনিয়োগ তাদের জন্য পর্যাপ্ত নয়। সুতরাং এই বর্তমান অর্থনৈতিক অবস্থার দিকে লক্ষ্য রেখে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন । ৩. বিনিয়োগ পেতে বিনিয়োগ গ্রহীতাকে বাধ্যতামূলক ১৮ বার সাক্ষর করতে হয়। নিরক্ষর সদস্যদের বিনিয়োগ নিতে স্বাক্ষর করা শিখতে হয়, যা বয়স্ক সদস্যদের জন্য অনেক ক্ষেত্রে খুবই কঠিন এবং অনেকের জন্য অসম্ভবও । অল্প শিক্ষিত সদস্যদের একবার বিনিয়োগ নিতে ১৮ বার স্বাক্ষর করা এক অস্বস্তিকর ব্যাপার । সুতরাং নিরক্ষর সদস্যদের ক্ষেত্রে টিপসই নিয়ে বিনিয়োগ দেয়া যেতে পারে এবং স্বাক্ষর জ্ঞানসম্পন্ন সদস্যদের ক্ষেত্রে সাক্ষরের সংখ্যা কমিয়ে ১৮ এর স্থলে ২-এ নিয়ে আসা যেতে পারে। ৪. ফিল্ড সার্ভেতে দেখা গেছে, অনেক মহিলা পদ লংঘন করে বিনিয়োগ নিতে চায় না। সুতরাং পর্দা নিশ্চিত করে বিনিয়োগ করতে হলে মহিলা সদস্যদের মাঝে কাজ করার জন্য মহিলা ফিল্ড অফিসার নিয়োগ দেয়া দরকার ফলে বিনিয়োগ গ্রহীতা স্বাচ্ছন্দ্যবোধ করবে, অপরদিকে পর্দা লংঘনের ন্যায় ফরয বর্জনের পাপ থেকে আত্মরক্ষা করা সম্ভব হবে। ৫. গবেষক গভীর পর্যবেক্ষণের মাধ্যমে লক্ষ্য করেছেন যে, গ্রুপ মিটিং করার জায়গাটা নিরাপদ ও সজ্জিত নয়। এক্ষেত্রে মহিলা সদস্যরা মিটিং করতে অপ্রস্তত থাকে এবং অনেক ক্ষেত্রে পর্দার লংঘন হয়। সুরতাং মিটিং এর জায়গাগুলো নিরাপদ ও সুসজ্জিত হওয়া দরকার যাতে সদস্যরা মিটিং এ আসতে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং পর্দার বিদ্ব না ঘটে । ৬. ফিল্ড অফিসাররা জানালেন, তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কম হওয়ায় বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থায় সংসার পরিচালনা করা কঠিন। সুতরাং তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা একান্ত ভাবে যৌক্তিক। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে নতুন করে ভাবতে হবে। '৭. বন্যা, দুর্ভিক্ষ, অতি বৃষ্টি, অনাবৃষ্টি বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কাজেই দুর্গত এলাকার বিনিয়োগ গ্রহীতাদের কিস্তির টাকা পরিশোধ করতে কখনো কখনো সমস্যায় পড়তে হয়। এসব পরিস্থিতি মোকাবেলা করার জন্য সদস্যদের বিশেষ সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে হবে এবং যারা কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয় তাদের বিশেষ ছাড় দিতে হবে। | | ///.1090709091.00])

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।