ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ ইসলামী আইন ও বিচার গ্রহীতা ব্যাংক-নির্ধারিত খাতে বিনিয়োগ না করে জরুরী প্রয়োজন মেটায় । এতে শরীয়ত লংঘিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ৫৫% ফিল্ড অফিসার এ সমস্যার কথা জানালেন। (১১) দক্ষ, সত্যবাদী ও নির্ভরযোগ্য সদস্য নির্বাচন করা কঠিন £ আমাদের দেশে সৎ ও নির্ভরযোগ্য বিনিয়োগ গ্রহীতা নির্বাচন করা অত্যত্ত কঠিন। অথচ ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রে এটা একটি গুরুত্পূর্ণ বিষয়। ৪০% ফিল্ড অফিসার জানালেন এটা একটা বিশেষ সমস্যা। (১২) সীমিত বিনিয়োগ বিতরণের ক্ষমতা $ ফিল্ড অফিসারদের প্রাথমিক বিনিয়োগ প্রদানের ক্ষমতা খুবই সীমিত | তারা প্রথমতঃ ৮,০০০/- টাকা, মাইক্রো- এন্টারপ্রাইজ প্রকল্পের মাধ্যমে ৩০,০০০/- টাকা থেকে ২,০০১০০০/- টাকা বিনিয়োগ দিতে পারে ।€ বর্তমান আর্থ-সামাজিক অবস্থায় এটা খুবই সীমিত অর্থ। ৫০% ফিল্ড অফিসার এ সমস্যার কথা জানালেন। (১৩) ওভারল্যাপিং সমস্যা £ অনেক ফিল্ড অফিসার বললেন, অন্যান্য এনজিও অত্যন্ত গোপনীয়তার সাথে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের খণ প্রদান করে থাকে । এতে কিস্তি খেলাপীর প্রবণতা বেড়ে যায়। এজন্য ইসলামী ব্যাংকের উচিৎ আলাদা ক্রয় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে এ সমস্যার ' সমাধান করা । ৩০% ফিল্ড অফিসার এ সমস্যার কথা জানালেন । সুপারিশমালা ১. ফিল্ড সার্ভে হতে দেখা গেল, ইসলামী শরীয়ত সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় সদস্য এবং ফিল্ড অফিসাররা খণ (সুদ ভিত্তিক) ও বিনিয়োগ (মুনাফা ভিত্তিক) এর মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এক্ষেত্রে তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম, সেমিনার, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে ধারণা প্রদান করতে হবে । তাছাড়া গ্রামের মসজিদের খতীব ও ইমামদের নিয়ে ওয়ার্কশপ ও বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে, যাতে জুমআর খুতবা বা বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মুসল্লিদের মধ্যে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। এর ফলে গ্রামের সাধারণ মানুষ প্রচলিত এনজিও ও ইসলামী ব্যাংকের পল্পী উন্নয়ন প্রকল্পের মধ্যে পার্থক্য বুঝাতে পারবে এবং সাথে সাথে সুদের খারাপ প্রভাব ও ব্যবসার উপকারিতা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে । ৭. পল্লী উন্নয়ন বার্তা জুলাই-সেপ্টেম্বর-২০০৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।