ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

(১) (২) ফিল্ড অফিসারদের অনেকেই শরীয়ত সম্পর্কে পেশাগত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান না থাকার কারণে খণ এবং বিনিয়োগের সুদ-মুনাফার মধ্যে পার্থক্য করতে পারে না। আর এ কারণে তারা টাকার পরিবর্তে পণ্য-দ্রব্য বিতরণের ব্যাপারে সতর্ক থাকে না। ৪০% ফিল্ড সুপারভাইজার এ সমস্যার কথা জানালেন। পরিবহণ ব্যবস্থা ঃ ফিল্ড সুপারভাইজারদের বাইসাইকেল প্রদান করা হয়। এমনকি কোন কোন ক্ষেত্রে ৫০ কি.মি থেকে ১০০ কি.মি ও অতিক্রম করা প্রয়োজন হয়, যা বাইসাইকেলে খুবই কষ্টকর। ৫০% ফিল্ড অফিসার জানালেন এটা একটা বিরাট সমস্যা । (৩) ভাষাগত সমস্যা ৪ ফিল্ড অফিসাররা অনেক ক্ষেত্রে নিজের এলাকা থেকে অনেক দূরে বা অন্য অঞ্চলে চাকরি করে। পল্লী অঞ্চলের অধিকাংশ লোক অশিক্ষিত ও কম শিক্ষিত হওয়ার কারণে তাদের ভাষা বুঝতে ফিল্ড অফিসারদের কষ্ট হয়। 8৫% ফিল্ড অফিসার এ সমস্যার কথা বললেন। (8) বিনিয়োগ গ্রহীতা কর্তৃক অন্য খাতে খরচ $ ফিল্ড অফিসাররা ক্রয় প্রতিনিধির দায়িত্ব পালন করায় অনেক ক্ষেত্রে সময়ের অভাবে ফিল্ড অফিসাররা পণ্য খরিদ না করে সরাসরি নগদ টাকা প্রদান করে থাকে । অভাবী বিনিয়োগ গ্রহীতা এ সুযোগে ব্যাংক-নির্ধারিত খাতে বিনিয়োগ না খাটিয়ে নিজেদের অন্যান্য প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। ফলে তারা যথাসয়ে কিস্তি পরিশোধ করতে পারে না। ৪০% ফিল্ড অফিসার বললেন এটা একটা সমস্যা । ///.10907079091.001)

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।