ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্প ১২৩ ৯. সভায় নিয়মিত উপস্থিতি £ স্বাভাবিকভাবে মুসলিম মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বাড়ীর বাহিরে যায় না। তা ছাড়া দরিদ্র মহিলারা ঘরের বিভিন্ন কাজে সারাদিন ব্যস্ত থাকে । সৃতরাং প্রতি সপ্তাহে মিটিং এ উপস্থিত থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। ৬০% বিনিয়োগ গ্রহীতা জানালেন এটা একটা বিশেষ সমস্যা। ১০. গ্রুপ লিডারের অতিরিক্ত মানসিক চাপ £ এ প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে গ্রচ্প সিকিউরিটি নেয়া হয়। এরপরও কোন বিনিয়োগ গ্রহীতা কিস্তি দিতে অপারগ হলে অথবা দেশ ছেড়ে অন্য কোন দেশে চলে গেলে গ্রন্প লিডার ও ডেপুটি গ্র্প লিডারকে সমস্যায় পড়তে হয়। ২৫% গ্রহীতা জানালেন এসমস্যার কথা । ১১. স্বামীর অসুস্থতা ঃ গ্রামের মহিলারা স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকে এবং স্বামী তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনায় ও অন্যান্য কাজে বিশেষ ভূমিকা রাখে । তাদের স্বামী কোন কারণে অসুস্থ হলে বিনিয়োগের কিস্তি পরিশোধে সমস্যা দেখা দেয়। ২০% গ্রহীতা তাদের এ সমস্যার কথা বলেন। ১২. মুনাফা অর্জনের পৃবেই কিস্তি পরিশোধ ঃ বিনিয়োগ গ্রহণের পর ২১ দিন বা২ সপ্তাহ অথবা কিছু কিছু ক্ষেত্রে ১ সপ্তাহ পর থেকেই লাভ সহ কিস্তি পরিশোধ করতে হয় ।২ ব্যবসা থেকে এক সন্তীহ পর মুনাফা অর্জন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সুতরাং ১ সপ্তাহ পর থেকে কিস্তি পরিশোধ করা একটি সমস্যা, জানালেন ৭০% বিনিয়োগ গ্রহীতা । ১৩. নিয়মিত সঞ্চয় পরিশোধ $ গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নীচে বসবাস করে। আর এই দরিদ্বতা যখন তীব্র আকার ধারণ করে তখন সদস্যদের ক্ষেত্রে নিয়মিত সঞ্চয় পরিশোধ করা সম্ভব হয় না । ৩০% সদস্য জানালেন এ সমস্যার কথা । ১৪. বিনিয়োগ প্রাপ্তিতে অতিরিক্তি সময় ক্ষেপণ ঃ ৮ সপ্তাহ যাবত নিয়মিত সাপ্তাহিক সঞ্চয় ও কেন্দ্র ফাভ জমা দেয়ার পর প্রতি গ্রুপে ২ জনকে বিনিয়োগ বিতরণ করা হয়।ৎ পরবর্তী পর্যায়ে অন্যান্য সদস্যদের পর্যায়ক্রমে বিনিয়োগ বিতরণ করা হয়। সুতরাং সকল সদস্যের বিনিয়োগ পেতে অনেক ক্ষেত্রে সময় ক্ষেপণ হয় | ২৮% সদস্য জানালেন এ সমস্যার কথা । কি সালে পক্ষ শেক পন্য ২, আরডিএস ম্যানুয়াল, পৃ. ১৮ ৩. প্রাশুক্ত, পৃ. ১৩ ///.1090709091.00])
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।