ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২২ ইসলামী আইন ও বিচার ১. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিনিয়োগের ক্ষেত্রে সরাসরি টাকা প্রদান না করে পণ্য দ্রব্য ক্রয় করে দিয়ে থাকে । ইসলামী শরীয়ত সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকায় বিনিযোগ গ্রহীতারা পণ্যদ্রব্যের পরিবর্তে টাকা নিয়ে তাদের জরুরী প্রয়োজন পূরণ করতে চায় অথচ শরীয়ত তা অনুমোদন করে না। ৮০% বিনিয়োগ গ্রহীতা জানালেন এটা একটি বড় সমস্যা | ২. অতিরিক্ত. আনুষ্ঠানিকতা ও অধিক স্বাক্ষর $ পল্লী অঞ্চলের অধিকাংশ লোক অশিক্ষিত। একবার বিনিয়োগ পেতে তাদের ১৮ বার স্বাক্ষর করা লাগে এবং অধিক আনুষ্ঠানিকতা রক্ষা করতে হয় । ৬০% বিনিয়োগ গ্রহীতা এ সমস্যার কথা জানালেন। ৩. বিনিয়োগ পরিশোধ পদ্ধতি ঃ বিনিয়োগ গ্রহীতাদের প্রতি সপ্তাহে লাভ সহ কিস্তি পরিশোধ করতে হয়। কোন কোন সময় তাদের আয়ের অপ্রতুলতা ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধ করা সন্ভব হয় না। ৫০% বিনিয়োগ গ্রহীতা এটাকে একটি বিশেষ সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। " ৪. বাধ্যতামূলক স্বাক্ষর ঃ বিনিয়োগ গ্রহীতাকে বিনিয়োগ গ্রহণ করতে বাধ্যতামূলক স্বাক্ষর প্রদান করতে হয়। সুতরাং অশিক্ষিত এ্রহীতাকে বিনিয়োগ নেয়ার পূর্বে স্বাক্ষর করা শিখতে হয়, যা বয়স্ক লোকের পক্ষে কষ্টসাধ্য । ৪০% বিনিয়োগ গ্রহীতা এ সমস্যার কথা বলেন। ৫. অপর্যন্তি বিনিয়োগ £ ব্যাংক প্রথমবার মাত্র ৮,০০০ টাকা বিনিয়োগ করে থাকে। দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থায় ৮,০০০ টাকা দিয়ে তেমন কোন ভাল ব্যবসা পরিচালনা করা যায় না। ৭৮% গ্রহীতা জানালেন এটা একটা মারাত্মক সমস্যা । ৬. প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব $ঃ এ প্রকল্পের অধিকাংশ বিনিয়োগ গ্রহীতা মহিলা । প্রশিক্ষণ ছাড়া বিনিয়োগের অর্থ নিয়ে হঠাৎ করে ব্যবসা পরিচালনা করা মহিলাদের পক্ষে কখনো কখনো অসভ্ভব হয়ে পড়ে । ৩০% মহিলা এ সমস্যার কথা উল্লেখ করেন। ৭. নির্ধারিত খাতে বিনিয়োগের অর্থ ব্যবহার : পল্লী অঞ্চলের মানুষ সব সময় দারিদ্রের সাথে সংগ্াম করে বেঁচে থাকে । তাদের অভাব সীমাহীন । এ ক্ষেত্রে ব্যাংক থেকে প্রাপ্ত বিনিয়োগ নগদ টাকায় পেয়ে জরুরী অভাবগুলো পূরণ করতে চায়। কিন্তু ইসলামী ব্যাংক নির্ধারিত খাতে বিনিয়োগ করায় তাদের এ অভাব মেটানো সম্ভব হয় না। ৭০% বিনিয়োগ গ্রহীতা জানালেন এটা একটা বড় সমস্যা। ৮. সামাজিক বাধা 8 এন.জি.ও সম্পর্কে আমাদের সমাজে একটি নেতিবাচক ধারণা প্রচলিত আছে। এখনও এ সমাজের অনেকেই মনে করে, মহিলাদের ব্যবসা-বাণিজ্য করা শরীয়ত অনুমোদন করে না। আর এ সমস্ত কারণে মহিলারা ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে কখনো কখনো লঙ্জা বোধ করে। ৫০% গ্রহীতা এটাকে একটি সমস্যা মনে করে। ///.10907079091.00])

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।