ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২০ ইসলামী আইন ও বিচার পল্লী উন্নয়ন প্রকল্প কি? পল্লী উন্নয়ন প্রকল্প ইসলামী ব্যাংকের ব্যতিক্রমধর্মী দারিদ্র্য বিমোচন কর্মসূচী-যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো বিশেষত গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে একটি সাংগঠনিক কাঠামোর আওতায় এনে সহজ শর্তে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা ও নৈতিক মৃল্যবোধে উজ্জীবিত করা। পল্লী উন্নয়ন প্রকল্প ব্যাংকিং সেবা নিয়ে ব্যাংক শাখার চারদিকে ২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রামের ভূমিহীন ও দরিদ্র মানুষের ঘরে পৌঁছে থাকে। এ কাজে নিয়োজিত ফিল্ড অফিসারগণ গ্রামের দরিদ্র মানুষের প্রতি ৫ জনের একটা গ্রুপ এবং সর্বোচ্চ ৮ টি গ্র্প নিয়ে একটা কেন্দ্র তৈরি করে। সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে ও সকলের সুবিধাজনক নির্ধারিত স্থানে মিলিত হয়ে প্রকল্পের নিয়ম-কানুন ও প্রাত্যহিক জীবনের ধর্মীয় ও সামাজিক অনুশাসনসমূহ নিয়ে আলোচনা হয় এবং তা বাস্তবায়ন হচ্ছে কিনা ফিল্ড অফিসারগণ সরেজমিনে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন। প্রত্যেক সদস্যের নামে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলা হয় এবং সপ্তাহে কমপক্ষে ১০/- টাকা ব্যক্তিগত সঞ্চয় ও ২/- টাকা কেন্দ্রীয় ফান্ড হিসাবে জমা করে যা সদস্যপদ ত্যাগের সময় লাভসহ ফেরত নিতে পারে। এভাবে ৪ সপ্তাহ চলার পর সকল সদস্যকে পর্যায়ক্রমে বিনিয়োগ প্রদান করা হয়। প্রথমবার সর্বোচ্চ ১৫,০০০/- টাকা"দেয়া হয়, যা সাপ্তাহিক ভিত্তিতে কেন্দ্র সভার মাধ্যমে আদায় করা হয়। খাত ভিত্তিক বিনিয়োগের সীমা বিভিন্ন ধরনের হয়ে থাকে । ২১ টি কৃষিখাতে (ধান, গম, রবি শস্য, বিভিন্ন তরকারী ও শাক-সঙ্জি উৎপাদন ইত্যাদি) এবং ৩৪৩ টি খাতে (তৈরি ও প্রক্রিয়াজাত, সেবামূলক, বিভিন্ন ব্যবসা, বিভিন্ন দোকান, পশু পালন, নার্সারী,মতস্য চাষ প্রভৃতি) বিনিয়োগ প্রদান করা হয়ে থাকে। বিনিয়োগের কিস্তি খেলাপী না হলে এক কিস্তির সমপরিমাণ অর্থ রিবেট প্রদান করা হয় এবং পরবর্তী বছর বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়। প্রথম দু'বছর পর সফল সদস্যদেরকে চাহিদা সাপেক্ষে করজে হাসানায় (বিনা লাভে-কেবল মূল টাকা ফেরৎ) বিশুদ্ধ খাবার পানির জন্য টিউবওয়েল এবং স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপনের আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিন বছর অতিক্রমের পর যাদের বাড়িতে টিনের ঘর নেই তাদেরকে টিনের ঘর নির্মাণে বিনিয়োগ দেয়া হয়। পল্লী উন্নয়ন প্রকল্পের লক্ষ্য দরিদ্র জনগোষ্ঠিকে একটি বিশেষ সাংগঠনিক কাঠামোর আওতায় এনে সুনির্দিষ্ট নিয়ম-কানুন প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে দরিদ্রতার নিম্পেষণ হতে মুক্তির লক্ষ্যে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং পল্লী উন্নয়ন প্রকল্প সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই স্বনির্ভর কর্মসূচী গড়ে তোলা। ১ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পন্মীউন্ুয়ন বার্তা, জুলাই- সেপ্টেম্বর- ২০০৫ ///.1090709091.001)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।