ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ংলাদেশের তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের ভূমিকা ১১ স্পেশাল ব্রাঞ্চ, র্যাবের গোয়েন্দা সেল এবং রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল-এর ক্ষেত্রে এ আইন প্রযোজ্য নয় এবং তাদের কাছ থেকে জনগণ তথ্য চাইতে পারবে না। এছাড়া ১৯৭২ সালের সাক্ষ্য আইন মোতাবেক রাষ্ট্রীয় বিষয়াদি যা দ্বারা গণস্বার্থ বিদ্বিত হতে পারে এমন সাক্ষ্য প্রদানে বাকবাধকতা রয়েছে। এই আইনের ১২৩ ধারায় বলা হয়েছে, সংশিষ্ট বিভাগীয় প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া রাষ্ত্রীয় বিষয়াদির সাথে সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিল থেকে কোনো ব্যক্তিকে সাক্ষ্য দিতে অনুমতি দেয়া যাবে না। এছাড়া ১২৪ ধারা অনুযায়ী তথ্য প্রকাশ করলে জনস্বার্থ বিঘ্বিত হতে পারে এমন কোনো তথ্য গোপনীয়ভাবে প্রাপ্ত সরকারি খবর প্রকাশ করার জন্য কোনো সরকারি কর্মচারীকে বাধ্য করা যাবে না। একই ভাবে ১৬২ ধারায় আদালতে সাক্ষী যে কোন ধরনের দলিল দাখিল করতে পারবে এ বিষয়ে বলা হয়েছে। এক্ষেত্রে দলিলটি যদি রাষ্ট্রীয় বিষয় সংক্রান্ত না হয়, তবে প্রয়োজনবোধে আদালত তা পরিদর্শন করতে পারবেন এবং এর গ্রহণযোগ্যতার বিষয়ে অন্য সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। তথ্য কমিশন ও এর ভূমিকা তথ্য অধিকার আইনকে কার্যকর করার জন্য একটি তথ্য কমিশন গঠন করা হয়েছে। তথ্য কমিশন একটি সংবিধিবন্ধ স্বাধীন সংস্থা । তথ্য কমিশনের গঠন পদ্ধতি, দায়িতৃ- কর্তব্য, ক্ষমতা, কর্মপরিধি, প্রশাসনিক বিষয় ইত্যাদি এ আইনে বর্ণিত আছে। তথ) কমিশনের ক্ষমতা তথ্য আইনের ১৩ ধারায় তথ্য কমিশনের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করা হয়েছে। তথ্য কমিশন এ আইনের বিধানাবলি সাপেক্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে অভিযোগ গ্রহণ, অনুসন্ধান এবং নিষ্পত্তি করতে পারবে । যথা- (ক) কোনো কর্তৃপক্ষ কর্তৃক দায়িতৃপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না করা কিংবা তথ্যের জন্য অনুরোধপত্র গ্রহণ না করা; (খ) কোনো তথ্য চাহিদা প্রত্যাখ্যাত হলে; (গে) তথ্যের জন্য অনুরোধ করে নির্ধারিত সময়সীমার মধ্যে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব বা তথ্য না পেলে; €(ঘ) কোনো তথ্যের জন্য এমন অংকের মূল্য দাবি করা বা প্রদানে বাধ্য করা যা তার বিবেচনায় যৌক্তিক নয়; (ড) অসম্পূর্ণ তথ্য প্রদান করা হলে বা যে তথ্য প্রদান করা হয়েছে তা ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলে মনে হলে; (5) এ আইনের অধীন তথ্যের জন্য অনুরোধ জ্ঞাপন বা তথ্য প্রাপ্তি সম্পর্কিত অন্য যে কোনো বিষয়। ///.10907079091.00])

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।