সন্ত্রাস প্রতিরোধে ইসলামের নির্দেশনা ১১৭ অব্যাহত রাখে । এর ফল হিসাবে ৬২৬-৬২৯ খিষ্টাব্দে পর্যন্ত সময়কালের মধ্যে তাদের বিরদ্ধে আরো ৫টি অভিযান প্রেরণ করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুতৃপূর্ণ ছিল যাতুর রিকার বিরদ্ধে মহানবী স. এর নেতৃত্ব পরিচালিত অভিযান। পঞ্চম হিজরীর মুহাররম মাসে পরিচালিত এই অভিযান যাতুর রিকাহ গোত্রের অবাধ্যতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরূদ্ধে এক বিরাট নিবৃত্তকারী প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপর থেকে মহানবী স. এর বিরুদ্ধে ছালাবার তীব্র বিরোধিতার অবসান ঘটে। এবং সপ্তম হিজরীর শেষ নাগাদ ছা'লাবা গোত্রের মধ্যে ইসলামের দৃঢ় ভিত্তি স্থাপিত হয়েছিলো ।৯ এভাবে মহানবী মুহাম্মাদ স. তার সমগ্র মাদানী জীবনে দেশী ও বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে সমসাময়িক মদীনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্রের এবং পরব্তীকালের সমগ্র আরব উপদ্বীপকে সন্ত্রাসমৃক্ত করে সন্ত্রাস নির্মূলে বিশ্ববাসীর সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যান। সন্ত্রাস নিমূলে তাঁর কার্যাক্রমের উপর আত্মবিশ্বাস থেকে তিনি ঘোষণা দিয়ে যান যে, “এমন একদিন আসবে যেদিন একজন আরোহী একাকী সানআ থেকে হাযরামাউত পর্যস্ত ভ্রমণ করবে এবং সে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে (কোন সন্ত্রাসীকে) ভয় পাবে না ।”৯% ূ এ প্রবন্ধে সন্ত্রাস প্রতিরোধে কুরআন ও সুন্নাহর নির্দেশনা ও রসূলুল্লাহ স.-এর কার্থক্রম বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সন্ত্রাস প্রতিরোধে ইসলাম মানবীয় মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক সাম্য ও অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের লালন, আইনের শাসন প্রতিষ্ঠা, ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি রোধ, আদর্শ সমাজ গঠন, নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। আর ইসলামী দন্ডবিধি প্রতিষ্ঠা সন্ত্রাসসহ যেকোন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হতে পারে। যার প্রকৃষ্ট উদাহরণ হলো বর্তমান সৌদি আরব। সেখানে ইসলামী দর্ডবিধি কার্যকর থাকায় অপরাধের হার সারাবিশ্বের চেয়ে অনেক নিচে ।৯ ৯৪. ড. মুহাম্মদ ইয়াীন মাযহার সিদ্দিকী, রাসূল মুহাম্মদ স.- এর সরকার কাঠামো, অনুবাদ. মুহাম্মদ ইবরাহীম ভূইয়া, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৪, পৃ. ৩০-৩১ ৯৫. ইমাম বুখারী, সহীহ আল- বুখারী, অধ্যায় : ফাযায়িলুস সাহাবা, অনুচ্ছেদ : মা লাকিয়ান নাবিয্যি স. ওয়া আসাহাবৃহু মিনাল মুশরিকীনা বি মাক্কাতা, প্রীশুক্ত, খ. ৩, পৃ. ১৩৯৮ ৯, মোহাম্মদ আলী মনসুর, বিচার বিভাগের স্বাধীনতার ইতিহাস, ঢাকা : বাংলাদেশ ইসলামিক ল'রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, ২০১০, পৃ: ২০ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।