সন্ত্রাস প্রতিরোধে ইসলামের নির্দেশনা [ ১১৫ অন্যত্র পাঠিয়ে দেয়ার মাধ্যমে মদীনাকে সন্ত্রাসমুক্ত করেন। ঘটনাটির বিবরণ হলো : “সাহাবী আমূর ইবনে উমায়্যা আদ-দামরী রা. বান্ “আমিরের দু'জন লোককে ভুলবশত শক্রপক্ষ মনে করে হত্যা করেন। (প্রকৃত ব্যাপার হল, বানূ “আমিরের সাথে মহানবী স. এর মৈত্রীচুক্তি ছিল। ফলে মহানবী স. তাদেরকে 'রক্তপণ" দিতে মনস্থ করেন। আর এ কাজে সহযোগিতা ও মধ্যস্থতা করার জন্য তিনি ইয়াহুদীদের সবচেয়ে বড় গোত্র বানু নািরের নিকট যান। তাদের ব্যবসা ছিল মদীনা থেকে দুই মাইল দূরে উপকন্ঠে। বান্ “আমিরের সাথে বানু নাধীরেরও মৈত্রীচুক্তি ছিল। বানৃ নাধিরের লোকজন মহানবী স. কে দেখে আনন্দ প্রকাশ করে বরং তাঁর সাথে প্রথমত খুবই ভাল ব্যবহার করে। তারা এ ব্যাপারে তাঁকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দেয়, কিন্ত ভেতরে ভেতরে ষড়যন্ত্র পাকাতে থাকে । মহানবী স. তাদের একটি দেয়াল ঘেষে বসে ছিলেন, তাঁর সাথে আবূ বকর, ওমর ও আলী রা. প্রমুখ দশজন সাহাবীও ছিলেন। বানূ নাধীরের লোকজন নিজেদের মধ্যে সলা-পরামর্শ করতে লাগলেন যে, এমন মোক্ষম সুযোগ আমরা আর কখনো পাব না । আমাদের কেউ যদি ঘরের ছাদে উঠে তাঁর মাথার উপর একটি ভারী পাথর ছেড়ে দেয় তাবে আমরা চিরতরে তার হাত থেকে নিস্কৃতি পাব । “আমর ইব্ন জাহ্হাশ ইব্ন কাব নামে তাদের এক লোক বলল, আমি এ কাজের জন্য প্রস্তত। এই বলে সে ঠিকই মহানবী স. এর উপর পাথর ছেড়ে দেয়ার জন্য সবার অলক্ষ্যে ঘরের ছাদে উঠে গেল । তখনই মহান আল্লাহ্ মহানবী স. কে ওহী মারফত এ ঘৃণ্য ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন। সাথে সাথে মহানবী স. সেখান থেকে উঠে পড়েন এবং কাউকে কিছু না বলে সোজা মদীনায় চলে আসেন। তাঁর সঙ্গে থাকা সাহাবীগণও কিছুক্ষণ অপেক্ষা করে তাঁর সন্ধানে বেরিয়ে পড়েন। অতঃপর মদীনা থেকে আগত এক ব্যক্তিকে পেয়ে তাকে মহানবী স. সম্পর্কে জিজ্ধেস করলেন। লোকটি বলল, আমি তাঁকে মদীনায় প্রবেশ করতে দেখেছি। অতঃপর তাঁরা মদীনায় এসে মহানবী স. এর সাথে সাক্ষাত করলেন। তিনি তাদেরকে ইয়াহ্দীদের ঘৃণ্য ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কথা জানালেন এবং সকলকে রণপ্রস্তুতি নিয়ে তাদের মুকাবিলা করার জন্য বের হবার নির্দেশ দিলেন। অতঃপর আবদুল্লাহ ইবনে উম্ম মাকতুম রা. কে মদীনার দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি সেনা সমভিব্যবহারে বান্ নাধীরের বসতিতে পৌঁছেন। সেখানে পৌঁছে তিনি তাদেরকে চতুর্দিক থেকে অবরোধ করেন। ছয়দিন অবরোধ করার পর তাদের মনোবল ভেঙ্গে দেয়ার জন্য তাদের খেজুর গাছ কেটে ফেলেন এবং বাগান জ্বালিয়ে দেন।”৯১ ৯. ইমাম বুখারী, সহীহ আল-বৃখারী, অধ্যায় £ আত-তাফসীর, অনুচ্ছেদ : মা কতা“তুম মিন লিনাতিন, প্রাগুক্ত, খ. ৪, পৃ. ১৪৭৯ ///.1090709091.001)
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।