১১৪ ইসলামী আইন ও বিচার পারবে না। যদি কেউ আশ্রয় দেয় বা সাহায্য করে, তাহলে কিয়ামতের দিন তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। ইহলৌকিক জীবনে তার ফরয ও নফল ইবাদাত কোনটাই কবুল হবে না।”* গ. সন্ত্রাসীদের শাস্তিদান সন্ত্রাস প্রতিরোধে মহানবী স. সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতেও দ্বিধাবোধ করতেন না। কারণ তিনি জানতেন সন্ত্রাসকে অঙ্কুরেই নির্মূল করা না হলে তা ক্রমেই সমাজ-রাষ্ট্র ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌছবে। তখন ইচ্ছা হলেই তা আর নির্মূল বা নিয়ন্ত্রণ করা যাবে না। যেমন অবস্থা বিংশ ও একবিংশ শতাব্দীতে দেখা যাচ্ছে। তাই দূরদর্শী বিশ্বনবী মুহাম্মাদ স. আজ থেকে চৌদ্দশত বছর পূর্বে সন্ত্রাসকে সমূলেই নির্মূল করেছিলেন। নিম্নের ঘটনাটি এর উজ্জল দৃষ্টান্ত :“উকল বা উরাইনা গোত্রের কিছু লোক (ইসলাম গ্রহণের উদ্দেশ্যে) মদীনায় এলে তারা অসুস্থ হয়ে পড়ল। নবী স. তাদেরকে (সদকার) উটের নিকট যাওয়ার এবং পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে চলে গেল। অতঃপর তারা যখন (উটের পেশার ও দুধ পান করে) সুস্থ হলো তখন তারা নবী স. এর রাখালকে হত্যা করল এবং উটগুলো তাড়িয়ে নিয়ে গেল। এ সংবাদ দিনের প্রথম ভাগেই (তাঁর নিকট) এসে পৌছল। তারপর তিনি তাদের পশ্চাদ্ধাবন করার জন্য লোক পাঠালেন। বেলা বাড়লে তাদেরকে পাকড়াও করে আনা হলো। অতঃপর তাঁর আদেশে তাদের হাত পা কেটে দেয়া হলো। উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুটিয়ে দেয়া হলো এবং গরম পাথুরে ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো। এমতাবস্থায় তারা পানি প্রার্থনা করছিল কিন্ত তাদেরকে পানি দেয়া হয়নি। আবূ কিলাবাহ র. বলেন, এরা চুরি করেছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছিল, ঈমান আনার পর কুফরী করেছিল এবং আল্লাহ্ ও তাঁর রসূলের বিরূদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল” । ৯০ ঘ. সন্ত্রাসীদের উত্থাতকরণ দেশ থেকে এবং আন্তর্জাতিক পর্যাঁয়ে সন্ত্রাস নির্মলের প্রয়োজনে মহানবী মুহাম্মাদ স. কখনও সন্ত্রাসীদেরকে গোষ্ঠীসহ উৎখাত করেছিলেন। ইয়াহুদী গোত্র বানু নাধীর মহানবী স. কে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ঘটনা প্রমাণিত হওয়ার পর মহানবী স. তাদেরকে তাদের আবাসস্থল থেকে উৎখাত করে **. আলামা ছফিউর রহমান মোবারকপুরী, প্রাগুক্ত, পৃ. ১৯৬-১৯৭ ৯০. ইমাম বুখারী, সহীহ আল- বুখারী, অধ্যায় : আল-উযু, অনুচ্ছেদ : আবওয়াবুল ইবিলি ওয়াদ- দাওয়াব্বি ওয়াল-গানামী ওয়া মারাবিিহা, প্রাগুক্ত, ব. ১, পৃ. ২১ ///.1090709071.00)
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।