ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সন্ত্রাস প্রতিরোধে ইসলামের নির্দেশনা ১১১ চুক্তিটিকে ইতিহাসে “হিলফুল ফুযুল' নামে অভিহিত করা হয় ।৮২ এই চুক্তিতে আবদ্ধ গোত্রসমূহ যে প্রতিজ্ঞা করেছিলেন তার সারমর্ম হলো: ১. আমরা দেশের অশান্তি দূর করার নিযিত্ত যথাসাধ্য চেষ্টা করব। ২. বিদেশী লোকদের ধন-প্রাণ ও যান-সম্ত্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। ৩. দরিদ্র ও অসহায় লোকদের সহায়তা করতে আমরা কখনই কু্ঠিত হবো না। ৪. অত্যাচারী ও তার অত্যাচারকে দমাতে ও ব্যাহত করতে এবং দুর্বল দেশবাসীদেরকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব।”* এই প্রতিজ্ঞা অনুযায়ী হিলফুল ফুযুলের সদস্যগণ বহুদিন যাবত কাজ করতে থাকেন৷ এই সেবা-সংঘের প্রচেষ্টায় দেশের অত্যাচার অবিচার বনছুলাংশ হ্রাস পেলো, রাস্তাঘাট নিরাপদ হয়ে উঠল। রসূলুল্লাহ স.-এর প্রতিষ্ঠিত হিলফুল ফুযুল সংঘ ইসলামের অন্ত্যুদয়ের পূর্ব পর্যস্ত বলবৎ ছিল। ইসলামের আগমনের পর এই সেবা সংঘ নিস্ক্িয় হয়ে পড়ল। কারণ, সকল প্রকার অন্যায়, অমঙ্গল ও পাপের মূলোৎপাটন করার এবং সর্বাধিক ন্যায়, মঙ্গল ও পুণ্য সাধনের দায়িত্ব নিয়ে যখন “ইসলাম' আত্মপ্রকাশ করল তখন আর উক্ত সেবাসংঘের কোন প্রয়োজনই রইল না।*৪ সন্ত্রাস প্রতিরোধে তরুণ বয়সে মুহাম্মদ স. যে প্রতিজ্ঞা করেছিলেন তার বাস্তবায়ন তার সমগ্র জীবনে পরিলক্ষিত হয়। তিনি নবুওয়াত পাওয়ার পরেও এই প্রতিজ্ঞার কথা ভূলৈননি। তিনি নবুওয়াত প্রাপ্তির পর কোন একদিন বলেন :“আজও যদি কোন উৎপীড়িত ব্যক্তি “হে ফুযুল প্রতিজ্ঞার ব্যক্তিবর্গ' বলে ভাক দেয়, আমি অবশ্যই তার ডাকে সাড়া দেব। কারণ, ইসলাম এসেছে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এবং উৎপীড়িত, অত্যাচারিতকে সাহায্য করতে ।”ং এভাবে মহানবী স. মক্কানগরী থেকে অন্যায়, অত্যাচার ও সন্ত্রাস দূর করে শাস্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তী সময়ের জন্য সন্ত্রাস প্রতিরোধের আদর্শ রেখে গিয়েছেন। ৮২ মো. আব্দুল কাসেম, মানবশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ স., রাজশাহী : মোসা. হোসনে আরা বেগম, ২০০৫, পৃ . ৬৭; আল্লামা ছফিউর রহমান মোবরাকপুরী, প্রাঙুক্ত, প্‌ . ৭৬ ৮. মোহম্মদ আকরম খা, মোস্তফা-চরিত, ঢাকা : কাকলী প্রকাশনী, নবম মুদ্রণ, ২০১০, পৃ. ১৮৮ ৮, শায়খুল হাদীস মওলানা মুহাম্মদ তফাজ্জল হোছাইন, হযরত মুহাম্মদ মুভফা স. সমকালীন পরিবেশ ও জীবন, সম্পাদনা : ড. এ. এইচ. এম মুজতবা হোছাইন, ঢাকা : ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ, ২০০৯, প্‌ . ২০১ ৮৫. মোহাম্মদ আকরম খাঁ, প্রাগুক্ত, পৃ. ১৮৮ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।