ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 162
📝 Text 📖 PDF

১০ ইসলামী আইন ও বিচার সরবরাহ করতে ব্যর্থ হলে আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করার এবং সেক্ষেত্রেও ব্যর্থ হলে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা যাবে । কোনো ব্যক্তি তার অনুরোধকৃত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে না পেলে অথবা দায়িতৃপ্রাপ্ত কর্মকর্তা আবেদন পাননি বা হারিয়ে গেছে বলে জানালে বা তার দেয়া কোনো সিদ্ধান্তে সন্তষ্ট না হলে তিনি পরবর্তী ৩০ দিনের মধ্যে যে সংস্থার কর্তৃপক্ষের (ইউনিটের) কাছে তথ্য চাওয়া হয়েছে, আইনের ২৪ ধারা অনুযায়ী সেই সংস্থা বা ইউনিটের ঠিক ওপরের কার্যালয়ের কাছে আপিল করতে পারবে । এই আপিল পাওয়ার ১৫ দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দায়িতৃপাণ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিবে অথবা আপিল আবেদনটি অগ্থহণযোগ্য বিবেচিত হলে তা খারিজ করে দিতে পারে। তথ্য কমিশন দেওয়ানী আদালতের ক্ষমতা প্রয়োগ করে সমন জারী ও শুনানী গ্রহণ এবং অন্যান্য প্রক্রিয়া অনুসরণ পূর্বক অভিযোগ নিষ্পত্তি করবে, তবে জনগণের অনুরোধে তথ্য সরবরাহের জন্য প্রতিটি দপ্তর যথাযথ প্রক্রিয়ায় তথ্য সংরক্ষণ. করবে এবং তথ্য প্রাপ্তির অনুরোধ ছাড়াও স্ব-প্রণোদিতভাবে তাদের কর্মকাণ্ড জনসাধারণকে অবহিত করার জন্য বিভিন্ন মাধ্যমে তথ্য প্রকাশ ও প্রচার করবে । তথ) প্রাতির সীমাবফতা €ক) তথ্য গোপন রাখার বিধান তথ্য আইন অনুযায়ী আবেদনকারী সর্বনিম্ন ২০ দিন এবং সব্বোর্চ ২১০ দিনের মধ্যে তথ্য পেয়ে যাবে। যদিও তথ্য আইনে সরকারি বেশিরভাগ তথ্যই জনগণের জানার আওতায় আনা হয়েছে কিন্তু ৭ ধারা মোতাবেক কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম করা হয়েছে। অর্থাৎ কিছু কিছু তথ্য সরকার এখনো গোপন রাখতে পারে যেমন: বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্তের ক্ষতিসাধন করতে পারে, অন্য কোনো দেশ বা আন্তর্জাতিক, আঞ্চলিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের ক্ষতি করতে তথ্য প্রকাশের ফলে আইনের প্রয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে বা জনগণের নিরাপত্তা বিশ্নিত হতে পারে এ ধরনের তথ্য। এসব তথ্য কোনো কর্তৃপক্ষ কোনো নাগরিককে দিতে বাধ্য হবে না। (খ) যে ক্ষেত্রে তথ্য আইন প্রযোজ্য নয় তথ্য আইন অনুযায়ী সব সাংবিধানিক প্রতিষ্ঠানে এ আইন বলবৎ হবে। তবে ৩২ ধারা অনুযায়ী রাষ্্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থা বা প্রতিষ্ঠান যেমন: এনএসআই, ডিজিএফআই, প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিট, সিআইডি, এসএসএফ, ৩. তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০১১, তথয কমিশন, প্রকাশকাল: ১৫ মার্চ - ২০১২, পৃ. ১২ ///.10907079091.00)

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.