Fal Diya Otha Kotha Oyashikur Babu
/ 54
📝 Text 📖 PDF

অথচ এরাই মুক্তিযুদ্ধে জিয়ার কতটুকু অবদান (?), তা জোর গলায় প্রচার করে, জিয়াকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়, যে-বাং তারা মানে না সেই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করে! এদের অবস্থা এ রকম যে, এরা চাঁদে মানুষের গমন বিশ্বাস করে না, তবে চাঁদে ঘুরে এসে তারা মুমিন হয়েছেন তা বিশ্বাস করে । ৯. নাস্তিকতাকে সরাসরি অপরাধের তালিকায় ফেলতে না পেরে মডারেটগণ “ইসলামবিদ্বেষী' শব্দটা জুড়ে দেন। কিন্তু ইসলামবিদ্বেষ কেন অপরাধ হবে? ইসলাম তো জীবন্ত কিছু নয়; একটা ধর্ম বা মতবাদ । একজন মানুষ যেমন এই মতবাদকে পছন্দ করার অধিকার রাখে, এই মতবাদের সপক্ষে প্রচার করার অধিকার রাখে; তেমনি একজন মানুষ অপছন্দ করারও অধিকার রাখে, বিপক্ষে কথা বলারও অধিকার রাখে । ১০, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন অতিসাম্প্র্দায়িক বাংলাদেশের পথে হাঁটছে । ওয়াশিকুর বাবু 2৮

— Page 8 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.