Fal Diya Otha Kotha Oyashikur Babu
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১২১. কোনো ছেলে নারী-স্বাধীনতা নিয়ে কিছু লিখলেই মুমিনরা মা- বোনকে নিয়ে গৎবাঁধা প্রশ্ন আওড়ায় | যেমন: - আপনার মা-বোনকে কি বিকিনি পরে হাটতে দেবেন? - আপনার মা-বোনকে কি ওপেন সেক্স করতে দেবেন? - আপনার মা-বোনকে কি রাত দুটোয় ঘর থেকে বেরোতে দেবেন? কী! তারা তাদের মা-বোনদের বোরকা পরায়, বিয়ে দেওয়ায়, ঘরবন্দী করে রাখে । তাদের মা-বোনদের পোশাক, চাল-চলন, জীবন-যাত্রা, সঙ্গী বাছাই সবগুলো তাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল । তাই নারী-স্বাধীনতার ক্ষেত্রে তারা মূল পয়েন্টটাই ধরতে পারে না যে, নারীকে বিকিনি পরানো, সেক্স করানো বা বাইরে বের করানোর কথা বলা হচ্ছে না, বরং পোশাক, যৌনতা, জীবনের সব ক্ষেত্রে যাতে তারাই সিদ্ধান্ত নিতে পারে, তা নিশ্চিত করা | আমার মা-বোন কোন পোশাক পডরবে বা তাদের যৌনসঙ্গী কে হবে, ঘর থেকে কখন বের হবে, কোথায় বের হবে, তারা নিজেরাই সিদ্ধান্ত নিবে ৷ আমার এখানে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই । ওয়াশিকুর বাবু £২

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।