এই নব্য ধর্মব্যবসায়ীরা নাস্তিকদের ওপর খুব ক্ষ্যাপা । নাস্তিকরা তাদের ধর্মব্যবসার গোড়ায় জল ঢেলে দেয় | তাই কোনো নাস্তিক কোপ খেলেই তাদের মিনমিনে কণ্ঠ শোনা যায়, “হত্যা সমর্থন করি না তবে, কিন্তু... নব্য ধর্মব্যবসায়ীরা যে কোনো পেশাজীবীই হতে পারে | তবে এদের মধ্যে ডাক্তারদের সংখ্যাধিক্য লক্ষণীয় । ১১৯. “ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ নেই । অবশ্য এই বিজ্ঞান জোকার নালায়েকের বিজ্ঞান । যেই বিজ্ঞানে মনে করা হয়, বিজ্ঞানীরা বসে বসে ধর্মগ্রন্থ পড়ে সব আবিষ্কার করে । আর যেই বিজ্ঞান অনুসন্ধিৎসু, প্রশ্ন তোলে, সংশয়ী হতে শেখায়, কথা বলে, সেই বিজ্ঞানের সাথে ধর্মের অবশ্যই সংঘর্ষ আছে । ১২০, আদিবাসীদের নিপীড়নের বেলায় বাঙালি ধর্ম ও দল নিরপেক্ষ । সব ধর্ম ও দলের বাঙালি মিলেমিশে এই কাজ করে... ওয়াশিকুর বাবু ১.
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।