ভাবনা এগিয়ে গিয়েছে । তারা বোঝে, বিজ্ঞানকে পুরাপুরি অগ্রাহ্য করা সম্ভব না, নারীদের সম্পূর্ণ ঘরবন্দী করে রাখা যায় না, বিধর্মী হলেই তাদের ওপর খড়গহস্ত হওয়া ঠিক না । ধর্মগ্রন্থের বেশিরভাগ বাণীই তাদের সংশয়ী করে ফেলে । এই আধা-ধার্মিক আধা-আধুনিক মানুষদের নিয়ে এখন ধর্ম ব্যবসা করে সুশীল, মডারেট ও বুদ্ধিজীবীরা | তারা ধর্মের সাথে বিজ্ঞান, নারীবাদ, সেক্যুলারিজম মিশিয়ে কথিত শিক্ষিত (সনদপ্রাপ্ত) শ্রেণীকে খাইয়ে দেয় । সাধারণ মানুষের চিন্তার অগ্রসরতার কারণ যে মানব- রচিত শিক্ষা, কিছু মহামানবের আত্মত্যাগ, বিজ্ঞানীদের অক্রান্ত গবেষণা, সাহিত্যিক, দীর্শনিক - তা অস্বীকার করে এসবের পেছনে ধর্মের অবদান বের করে। মানুষের অবদান অস্বীকার করে কথিত শ্ষ্টা বা ধর্মের অবদান পুরোপুরিই প্রতারণা । সবকিছুই ধর্মে থাকলে এই আধা-ধার্মিক নিরিখে যাচাই করার চেষ্টা করে না। এভাবে বিজ্ঞান বা মুক্তচিন্তার প্রসারের নামে বিশ্বাসের প্রসারই হয়; সংশয়ী মনের এখানেই ইতি ঘটে । ওয়াশিকুর বাবু ৫০
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।