৪৮. নাস্তিক শব্দটা শুনলেই মুমিনদের কল্পনায় যৌনতার ছবি ভাসে । তখনই বুঝতে পারি, কেন দুনিয়ায় ৪ বিবি সহ অগণিত দাসী এবং পরকালে ৭২ খানা হুরের ব্যবস্থা করা হয়েছে... ৪৯. ছবির হাট অবৈধ, তাই ভেঙে ফেলা হয়েছে। যদিও এই হ্ষুদ্র স্থাপনার জন্য রাষ্ট্রীয় উন্নয়ন কতটুকু বাধাগ্রস্থ হয়েছে বা উচ্ছেদের ফলে উন্নয়ন কার্যক্রম কতটুকু জোরদার হবে, তা জানা নেই । পুরো বাংলাদেশ জুড়ে অসংখ্য অবৈধ মসজিদ আছে। যে মসজিদগুলোর কারণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্থ হয়েছে অথবা পরিকল্পনা রদবদল করতে হয়েছে । এই কারণে প্রকল্পের খরচ বেড়েছে ও মানুষের ব্যক্তিগত জমিও দখল করতে হয়েছে । বৈধ-অবৈধ বেশিরভাগ মসজিদ থেকেই প্রতিনিয়ত ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হয়, নারীদের জন্য অপমানজনক বক্তব্য দেওয়া হয়, নাস্তিকদের কল্লা চাওয়া হয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধপরাধীদের সপক্ষে বক্তব্য দেওয়া হয় এবং সর্বোপরি মৌলবাদের চর্চা হয় | ওয়াশিকুর বাবুই.
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।